রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি দুই বছর আগে একটি আর্কটিক কারাগারে বন্দি অবস্থায় বিষক্রিয়ার কারণে মৃত্যুবরণ করেছিলেন- পাঁচ ইউরোপীয় দেশের পক্ষ থেকে আসা এমন মূল্যায়ন ক্রেমলিন সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মস্কো থেকে এএফপি জানায়, ‘ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই এই ধরনের অভিযোগ মেনে নিচ্ছি না। আমরা এর সঙ্গে একমত নই। আমরা এটিকে পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন মনে করি।’