দূষিত নগরীর তালিকা থেকে ঢাকার নাম যেন সরছেই না। আজ বৃহস্পতিবারও (১৯ ফেব্রয়ারি) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এর তথ্য অনুযায়ী, দূষিত নগরীর তালিকায় ঢাকা চতুর্থ স্থানে রয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, পাকিস্তানের লাহোর ২৯৬ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। এ ছাড়া ভারতের কলকাতা ও ভারতের দিল্লি যথাক্রমে ২১৯ এবং ২১৫ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
একিউআই মান অনুযায়ী ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা