alt

মতামত » চিঠিপত্র

চিঠি : ভিক্ষুক মুক্ত দেশ চাই

: রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

যশোর জেলার কেশবপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয় ৩০ এপ্রিল ২০১৭ সালে। পৌরসভার বিভিন্ন দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ২০ থেকে ৫০ জন পর্যন্ত ভিক্ষুক এখন তাদের দোকানে এসে থাকেন। এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কেশবপুর পৌরসভাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে ২০১৭ সালে।

দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষ্যে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্টির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচী হাতে নিয়েছে। ২০১০ সাল থেকে এ কর্মসূচির কার্য্যক্রম শুরু হলেও তা তেমন ব্যাপকতা পায়নি।

২০১৭-১৮ অর্থবছরে প্রথমবারের মতো দেশের ৫৮টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে অর্থপ্রেরণ করা হয়। এ বছর ২ লাখ ৩ হাজার ৫০৮ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্যে বরাদ্দ করা হয় ৪২২ কোটি ২২ লাখ টাকা। অনুরূপ ভাবে ১৮-১৯ অর্থ বছরের বরাদ্দ করা হয় ৩ কোটি টাকা। এছাড়া ভিক্ষা বৃত্তি রোধকল্পে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফ, টি.আর কাবিখার মতো অসংখ্য প্রকল্প চালু করা হয়। যা এখনও চলমান। এত সুযোগ সুবিধার পরও ভিক্ষাবৃত্তির হার কমছে না বরং বেড়েই চলেছে।

জরিপের তথ্য জানাচ্ছে, ভিক্ষুকদের শতকরা ৭৯ শতাংশ পেশাদার ভিক্ষুক। তাদের বসতবাড়ী, জমি, টাকা পয়সা, আয়ের উৎস্য থাকা সত্ত্বেও তারা প্রতিদিন সকালে এই পথে নেমে সন্ধ্যা অবধি ভিক্ষা করে বেড়ায়। সারাদিনের উপার্জিত অর্থের একশ ভাগই তারা সঞ্চয় করে থাকে। দশ ভাগ হচ্ছে শৌখিন ভিক্ষুক। এরা মূলত বেকার। সারাদিন আড্ডা দিয়ে বেড়ানো এদের কাজ। সুযোগ বুঝে এরা মানুষের কাছে হাত পাতে।

দেশে ভিক্ষুকের সংখ্যা নিরূপণে হালনাগাদ সমন্বিত কোন জরিপ নেই। গত বছর মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী জাতীয় সংসদে জানিয়ে ছিলেন দেশে ভিক্ষুকের সংখ্যা আড়াই লাখ। অর্থাৎ মোট নজসংখ্যার শূন্য দশমিক ১৭ শতাংশ মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত; কিন্তু বিভিন্ন সংস্থার জরিপ বলছে প্রকৃত সংখ্যা ২০ লাখের কাছাকাছি। এর মধ্যে শুধুমাত্র রাজধানীতেই ৫০ হাজার পেশাদার ভিক্ষুক রয়েছে।

দেশে মর্যাদাহানিকর নিকৃষ্ট জীবনযাত্রার পরিশ্রমহীন সহজ পদ্ধতি হলো ভিক্ষাবৃত্তি। ভিক্ষা হচ্ছে কোনরকম পূঁজি বিনিযোগ বা লেনদেন ছাড়াই অপরের অনুগ্রহে অর্থ আদায়ের চেষ্টা। ব্যক্তিগত, সামাজিক, জাতীয় মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অভাবগত কিংবা স্বভাবগত কারণে ভিক্ষাবৃত্তিকে একশ্রেণির মানুষ জীবিকার প্রধান হিসেবে বেছে নিয়েছে।

এক জরিপে দেখা যায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, সিন্ডিকেটের অধীনে ভিক্ষাবৃত্তি, বিত্তবানদের হাতেই অর্থকড়ি ঘূর্ণায়মান থাকা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তি বেড়েই চলেছে। ভিক্ষাবৃত্তির মতো সহজ পেশা আমাদের দেশে আর নেই। রেলস্টেশন, বাস স্টপেজ, এয়ারপোর্ট, হাসপাতাল, স্কুল-কলেজের সামনে, মাজার, জনসভা, বাসাবাড়ি কোথাও বাদ নেই। সব জায়গায় ভিক্ষুক আছে। এ পেশার যে আয়-রোজগার তার এক-তৃতীয়াংশ হয়তো দৈনিক খেটে খাওয়া কুলি মজুরদেরও নেই। দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও উচিত সুস্থ-সবলদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশকে ভিক্ষুকমুক্ত করতে সহযোগিতা করা।

সামসুজ্জামান

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : ভিক্ষুক মুক্ত দেশ চাই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

back to top