alt

মতামত » চিঠিপত্র

বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনা প্রয়োজন

: মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বঙ্গভঙ্গ রদের পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে মুসলিম নেতাদের দীর্ঘ প্রচেষ্টার ফলে নানা বাধা থাকা সত্ত্বেও ব্রিটিশরা এদেশে বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে বাধ্য হয়েছিল। এটি ছিল দেশের মেধাবী শিক্ষার্থীদের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। তারপর থেকে নানা দাবির পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পূর্বে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও শিক্ষার্থীদের তুলনায় এটি ছিল অপর্যাপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ গড়ে উঠেছে। তবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখনও শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা খাতে উন্নতি কিছুটা ধীরগতিতে হচ্ছে।

দেশের গবেষণা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে তরুণ মেধাবী শিক্ষার্থীরা গবেষণার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং তারা বিদেশে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানের গবেষণাগারে কাজ করে গবেষণাপত্র প্রস্তুত করলেও, আমাদের দেশ সেই গবেষণার সুফল থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। অনেক শিক্ষার্থী বিদেশে থেকে নানা অবদান রাখলেও তাদের মধ্যে কয় জন দেশে ফিরে আসে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। বর্তমানে অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও, বিগত কয়েক বছরে মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত চাকরির সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

দুর্ভাগ্যজনকভাবে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে অনেকেরই শুধু মাস্টার্স ডিগ্রি রয়েছে এবং তাদের গবেষণাপত্রের মান নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকের মাস্টার্স ডিগ্রিও সম্পন্ন হয়েছে মাত্র কয়েক মাস বা এক-দুই বছর আগে। তাদের পাঠদান পদ্ধতি ও দক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা আছে। অন্যদিকে যারা বিদেশ থেকে দেশে ফিরে আসতে চেয়েছেন তারা চাকরি ও সম্মানজনক অবস্থান না পেয়ে আবার বিদেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

বিশ্বায়ন ও প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বজুড়ে প্রযুক্তির অভ্যুদয় হচ্ছে এবং এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পরিবর্তন আসছে। বাংলাদেশ সরকার যদি স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করে এবং বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে সামরিক, শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও উদ্ভাবন খাতে কাজে লাগাতে পারে, তাহলে দেশটি নতুন এক উচ্চতায় পৌঁছাবে এবং একদিন বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

দেশকে এগিয়ে নিতে হলে শক্তিশালী গবেষণা দরকার। বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে গবেষণাপত্র তৈরি হয়, যার মাধ্যমে তারা প্রযুক্তি উদ্ভাবন করে নিজেদের অবস্থান সুসংহত করছে এবং নতুন প্রযুক্তি বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যদি বিদেশে অবস্থানরত মেধাবী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে দেশের গবেষণা খাত ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ নিশ্চিত করা যায়, তাহলে দেশীয় অর্থ সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে এবং বিশ্বে নেতৃত্ব বিকাশ করতে সবার আগে দরকার শক্তিশালী শিক্ষা ও গবেষণা খাত। আর সেই খাতে প্রয়োজন বিপুল বিনিয়োগ। কিন্তু অতীতে দেশে গবেষণা খাতে অন্যান্য খাতের তুলনায় কম বিনিয়োগ হয়েছে। এজন্য বর্তমান সরকারের পাশাপাশি দেশি ও বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর উচিত এই খাতে পর্যাপ্ত বিনিয়োগ করা, দেশকে মজবুত করা এবং দেশপ্রেমের পরিচয় দেওয়া।

হেলাল মিয়া

শিক্ষার্থী, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

মেধা হারাচ্ছে দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয় : অযৌক্তিক ফি, সেশনজট ও প্রশাসনিক বিশৃঙ্খলায় বিপর্যস্ত শিক্ষার্থী

সামাজিক মাধ্যমের ভুবনে জনতুষ্টিবাদের নতুন রূপ

ভেজাল খেজুরগুড় ও স্বাস্থ্যঝুঁকি

হাসপাতাল ব্যবস্থাপনায় প্রশাসনিক ক্যাডারের প্রয়োজনীয়তা

প্লাস্টিক বর্জ্যে মাছের মৃত্যু: সমাধান কোথায়

খোলা ম্যানহোল: ঢাকার রাজপথে এক নীরব মরণফাঁদ

গণপরিবহন: প্রতিদিনের যন্ত্রণার শেষ কবে?

ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনর্জাগরণ

সাইবার বুলিং ও ভার্চুয়াল অপরাধ: তরুণদের অদৃশ্য বিপদ

ওয়াসার খোঁড়াখুঁড়িতে নগরজীবনের চরম ভোগান্তি

রাবি মেডিকেল সেন্টারের সংস্কার চাই

চিংড়ি শিল্পের পরিবেশগত প্রভাব

কক্সবাজার: উন্নয়নের পথে, বিপন্ন প্রকৃতি

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার ভোর

প্রাথমিক শিক্ষকদের বঞ্চনা দূর না হলে মানোন্নয়ন অসম্ভব

রাবির আবাসন সংকট

সব হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হোক

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা

পানি সংকট: জীবন ও সভ্যতার জন্য বিরাট হুমকি

ই-লার্নিং: সীমান্তহীন শিক্ষার নতুন দিগন্ত

আজিমপুর কলোনির অব্যবস্থাপনা

জনস্বাস্থ্যের নীরব ঘাতক : তামাকজাত পণ্য

বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়: অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ইন্দো-প্যাসিফিক রাজনীতি ও বাংলাদেশের সমুদ্রকৌশল

বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট: দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শেষ কোথায়?

পুরান ঢাকার রাস্তাগুলোর বেহাল অবস্থা

নিরাপদ শিশু খাদ্য: জাতির ভবিষ্যতের প্রশ্ন

ট্রেনের শিডিউল বিপর্যয়: প্রতিদিনের দুঃস্বপ্ন

পানি ও খাদ্য নিরাপত্তা

হেমন্ত আসে হিম কুয়াশার চাদর মুড়ি দিয়ে

জীবনের অভিধানে প্রবীণদের স্থান কোথায়?

নীরবতা নয়, বলতে শেখ

সুন্দরবনে টেকসই পর্যটন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের সম্ভাবনা ও করণীয়

প্রথার নামে প্রথাগত শোষণ: উচ্চ কাবিনের ফাঁদ

শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা

tab

মতামত » চিঠিপত্র

বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনা প্রয়োজন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

back to top