alt

মতামত » চিঠিপত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলেই কি জীবন বৃথা?

: শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

জীবন খুবই মূল্যবান সম্পদ। নিজের পছন্দের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা পছন্দের সাবজেক্টে পড়তে না পারলেই জীবন বৃথা হয়ে যায় না। পৃথিবীতে অনেক মানুষের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়নি, কিন্তু তারপরও তারা সফল ও সুন্দর ক্যারিয়ার গড়েছেন। জীবনের সফলতা বা ব্যর্থতাকে কোন নির্দিষ্ট মানদ-ে বিচার করা যায় না। সফল হওয়ার রাস্তা অনেক। অনেকেই অনেকভাবে জীবনে সাফল্য নামক সোনার হরিণ খুঁজে পেয়েছে। কোন নির্দিষ্ট একটি রাস্তা বন্ধ হলেও আপনার সামনে অনেক রাস্তায় খোলা আছে গন্তব্যে পৌঁছানোর।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিষয়ে ভর্তি হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু সবাই ভর্তি হওয়ার সুযোগ পায় না এবং সবাইকে ভর্তি করানোও সম্ভব না। শুধু ভাগ্যবান, মেধাবীরাই এই তালিকায় এই জায়গা করে নেয়। তাহলে যারা ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তারা কি ব্যর্থ?

আপনার ডিপ্রেশনে যাওয়ার কিছুই নেই। শুধু হতাশ না হয়ে লেগে থাকুন, পরিশ্রম করুন। কোথাও লেখা নাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েই সফল হতে হবে। মানছি যে, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি শিক্ষা মনোবেশ পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা তৈরি করে দেয়। আপনি চাইলে যেকোনো জায়গা থেকেই সফল হতে পারেন। কারণ আপনি সফল হতে চাচ্ছেন, তাই সফলতা আপনা-আপনি এসে ধরা দিবে না। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন। এখন বেশিরভাগ শিক্ষার্থীর টার্গেট যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার। কিন্তু সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না। তাই বলে যারা অকৃতকার্য হবে তারা কি ব্যর্থ? আপনার ক্যারিয়ার কি হবে, ফলাফল কি হবে তা নির্ভর করে আপনার পরিশ্রমের উপর।

আপনি চাকরি বাজারের দিকে লক্ষ্য করলে দেখবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর পাশাপাশি, প্রাইভেট, সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও অনেক এগিয়ে আছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি আপনি সফল? যদি আপনি পড়াশোনা না করেন, পরিশ্রম না করেন। অন্যদিকে, আরেকজন পড়াশুনা ও পরিশ্রমের মাধ্যমে; জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কিংবা সাত কলেজ থেকে পাস করে ভালো একটা ক্যারিয়ার গড়েছে। সে নিঃসন্দেহে আগের ব্যক্তির থেকে এগিয়ে আছে। সুতরাং কোন বিশেষ বিশ্ববিদ্যালয় পড়তে না পারলেই জীবন বৃথা হয় না। আপনার জীবনের সফলতা ও ব্যর্থতা, আপনার পরিশ্রম ও অধ্যবসায় এর উপর নির্ভরশীল।

মিরজুল ইসলাম

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ

সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

tab

মতামত » চিঠিপত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলেই কি জীবন বৃথা?

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

back to top