alt

মতামত » চিঠিপত্র

ফসলের জন্য বন্ধুপোকা

: রোববার, ০৫ জানুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

পোকা মাত্রই ফসলের জন্য ক্ষতিকর এই ধারণা প্রায় সবাই পোষণ করি। কিন্তু সব পোকাই ফসলের জন্য ক্ষতিকর না, কিছু পোকা আছে যেগুলা ফসলি জমির জন্য উপকারী। এসব উপকারী পোকাকে বলা হয় ফসলের জন্য বন্ধু পোকা।

জমিতে পোকা দেখলেই তা দমনের জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার শুরু করি এবং অনেক সময় তা মাত্রাতিরিক্ত ডোজেও ব্যবহার করি যা আমাদের পরিবেশ, ফসল এবং সর্বোপরি মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

পোকা মাত্রই ফসলের জন্য ক্ষতিকর এই ধারণা থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত এবং ফসলি জমির বন্ধুপোকার বিশেষ যতœ নেয়া দরকার।

কিছু উপকারী বন্ধুপোকা :

১. লেডি বাগ বিটল: পূর্ণবয়স্ক ও বাচ্চা লেডি বাগ বিটল ফসলের জন্য ক্ষতিকারী বাদামি গাছ ফড়িং, সাদাপিট গাছ ফড়িং, ছাতরা পোকা,জাবপোকাসহ অন্যান্য পোকার ছোট কীড়া,ডিম খেয়ে ফসলের উপকার করে।

২. বোলতা : পরজীবি বোলতা যেমন ট্রাইকোগ্রাসা, টেলিনোমাস, টেট্রাটিকাস ইত্যাদি পরজীবী হিসেবে ফসলি জমির ক্ষতিকর পোকার বাসায় ডিম পেড়ে পোকার বংশবিস্তার নষ্ট করে দেয়।

৩. মাকড়সা : ফসলি জমিতে মাকড়সা থাকলে এরা পোকার ডিম,কীড়া,পূর্ণবয়স্ক পোকা ধরে খেয়ে ফেলে এবং ফসলকে পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এজন্য মাকড়সাকে কৃষকের বড় বন্ধু বলা হয়।

৪. মেসোভেলিয়া : মেসোভেলিয়া পোকা পাতাবিহীন। এদেরকে সাধারণত ধান ক্ষেতে গুচ্ছাকারে আইলের পাশে থাকে এবং ধানের ক্ষতিকারক পোকা খেয়ে ফসলের উপকার করে।

বন্ধুপোকার সংরক্ষু পদ্ধতি :

১. ফসল কাটার সঙ্গে সঙ্গেই জমি চাষ না করে ৬-৮ ঘন্টা পর জমি চাষ করা উচিত। এতে করে বন্ধুপোকাসমূহ খড়,কুটা,ঘাস ইত্যাদি নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে পারবে।

২.বন্ধুপোকা মাকড়সার জন্য জমির পাশে অব্যবহৃত জায়গায় ত্রিধারা,উচুটি,শালিঞ্চা ইত্যাদি আগাছা জাতীয় গাছ রাখা যেতে পারে, যেন মাকড়সা ঠিকমতো বংশবিস্তার করতে পারে। এছাড়া যেসব এলাকায় মাকড়সা অপর্যাপ্ত ঐসব এলাকায় মাকড়সা স্থানান্তর করা যেতে পারে।

৩. জমিতে পোকা দেখলেই এলোপাতাড়ি কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে ইত্যাদি।

ইতি আক্তার

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

tab

মতামত » চিঠিপত্র

ফসলের জন্য বন্ধুপোকা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ০৫ জানুয়ারী ২০২৫

back to top