alt

মতামত » চিঠিপত্র

মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু চাই

: রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

কক্সবাজার জেলার হাসপাতালগুলোর ওপর নির্ভরশীল মহেশখালী দ্বীপের জনসাধারণ। এরই মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে মহেশখালী থেকে কক্সবাজার পারাপারের বিষয়টা। অনেক সময় ভাটা হওয়ার কারণে রোগীকে যথাসময়ে নিয়ে যেতে পারে না। ফলে চিকিৎসা দিতে না পেরে মাঝপথেই মৃত্যুবরণ করেন অধিকাংশ মানুষ। রোগী পারাপারের জন্য নেই কোন উন্নত ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া, নেই কোন লাইফ জ্যাকেট, নিয়মের চেয়ে বেশি যাত্রী নেওয়া এবং অনভিজ্ঞ ড্রাইভার দ্বারা বোট চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনা মহেশখালী দ্বীপের অসংখ্য সোনার ছেলেদের প্রাণ কেড়ে নিয়েছে।

এছাড়াও উচ্চশিক্ষা অর্জনের জন্য কক্সবাজার কলেজগুলোতে ভর্তি হতে হয়। অনেক সময় ক্লাস করতে বা পরীক্ষা দিতে যাওয়ার সময় ভোগান্তিতে পড়তে হয়। সময় অনুযায়ী পৌঁছতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত এই দ্বীপটিতে শীতকালে পর্যটকরা পাড়ি জমান। ঢাকার রাকিব নামে এক ভ্রমণপিপাসু জানান, মহেশখালী দ্বীপ দেখতে অনেক সুন্দর; কিন্তু পারাপারের সিস্টেমটা খুবই বাজে বা জঘন্য।

সরকারের উচিত মহেশখালী দ্বীপের আপামর জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে সেতু নির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং এ সমস্যা থেকে মুক্তি দেওয়া। মহেশখালী দ্বীপের মানুষ এ সমস্যা থেকে মুক্তি চায়।

মোহাম্মদ ফরহাদুল ইসলাম

চট্টগ্রাম

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

tab

মতামত » চিঠিপত্র

মহেশখালী-কক্সবাজার নৌপথে সেতু চাই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

back to top