alt

মতামত » চিঠিপত্র

চিঠি : জানি কিন্তু মানি না

: শনিবার, ০৬ মে ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

তীব্র দাবদাহে পুড়ছে প্রকৃতি। গরমে হাঁসফাঁস করছে শিশু থেকে বৃদ্ধ। অনেকে অসুস্থ হয়ে হাসপাতালেও ছোটাছুটি করছে। আবহাওয়ার এই দশার পেছনে আমরাই অনেকাংশে দায়ী। প্রকৃতির প্রাণ গাছ কেটে প্রতিনিয়ত সাবাড় করছি। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ বাক্যটির সঙ্গে আমরা সবাইই পরিচিত। এমনকি বাস, লঞ্চ, ট্রাক, সিএনজিতেও এই বাক্যটি প্রায়শই চোখে পড়ে। টেলিভিশন, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই এই বিজ্ঞাপনে ভরপুর।

আমরা সবাইই জানি গাছ প্রকৃতির ও আমাদের জন্য ঠিক কতখানি উপকারী। সব জেনেও তেমন উদ্যোগ নিতে দেখা যায় না কাউকে। এমনকি যারা সেমিনার-সিম্পোজিয়ামে গাছ লাগানোর ব্যাপারে বড় বড় বক্তব্য দিয়ে আসেন তারাও নিজেরা গাছ লাগানোর ব্যাপারে ততটা সচেতন নন।

বিভিন্ন সংগঠন মাঝেমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির নামে গাছ লাগালেও পরবর্তীতে পরিচর্যার অভাবে গাছ মারা যায়। আমরা সহপাঠী, সিনিয়র কিংবা জুনিয়রদের বিভিন্ন উপলক্ষে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করি। এসবের পাশাপাশি উপহার হিসেবে আমরা চারাগাছের প্রচলন করতে পারি।

আসুন আমরা প্রকৃতিকে নিজ হাতে মেরে না ফেলে বেশি করে গাছ লাগাই। এতে প্রকৃতির ও আমাদেরই উপকার হবে। কথায় আছে ‘আপন ভালো সবাই চায়’। বৃক্ষরোপণের মাধ্যমে এ প্রবাদের প্রতিফলন ঘটানো এখন সময়ের দাবি।

শ্যামলী খাতুন

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : জানি কিন্তু মানি না

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ০৬ মে ২০২৩

back to top