alt

মতামত » চিঠিপত্র

চিঠি : অর্থনৈতিক সংকট মিটবে কিভাবে

: বুধবার, ১০ মে ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সম্প্রতি দেশের অর্থনীতিতে চলছে চরম সংকট। কোভিড ১৯ ও পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্বের অর্থনীতির যখন নড়বড়ে অবস্থা তখন বাংলাদেশ ও এর থাবা থেকে রেহাই পাচ্ছে না। দিন যত গড়াচ্ছে সাধারণ মানুষের জীবনে ততই ঘনিয়ে আসছে দুর্ভোগের তীব্রতা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ আন্তর্জাতিক পরিমন্ডলসহ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সিপিডির মতে, দেশের অর্থনীতিতে চার ধরনের বিচ্যুতি রয়েছে। যেমন- ব্যক্তি খাতে বিনিয়োগ না হওয়া, কর আহরণে দুর্বলতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগের অভাব এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বৈষম্য। দেশের বর্তমান অর্থনীতির সামগ্রিক অবস্থা বিবেচনায় অর্থনীতিবিদগণ জরুরী ভিত্তিতে ৪টি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন। প্রথমত, ব্যাংকিং চ্যানেলে বা এলসির মাধ্যমে টাকা পাচার বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, রেমিট্যান্সে প্রবাহ বাড়াতে হুন্ডি বন্ধ করতে হবে। তৃতীয় ও চতুর্থত, বৈদেশিক মুদ্রার অপচয় রোধ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

বর্তমান বিশ্বে যে সংকট তৈরি হয়েছে তা সরকারের এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। দেশের শিল্প খাতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করছে। বাংলাদেশ সরকার বৈশ্বিক সংকট মোকাবেলায় ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও দেশবাসীর সার্বিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ না থাকায় সার্বিক পরিস্থিতি অনুকূলে আসছে না।

সংকটকালীন এসব পরিস্থিতিতে বৈশ্বিক সংকট নিরসনে সরকারের উচিত সংকট থেকে উত্তরণের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। সেইসঙ্গে সাধারণ জনগণের উচিত বিভিন্ন দুর্যোগ মোকাবেলার মতো এ বৈশ্বিক সংকটেও সরকারি নীতিমালা মেনে উক্ত পরিস্থিতিতে সরকারকে সহায়তা করা।

মাহমুদুল হক হাসান

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : অর্থনৈতিক সংকট মিটবে কিভাবে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ১০ মে ২০২৩

back to top