alt

মতামত » চিঠিপত্র

চিঠি : সাপের কামড় থেকে রক্ষা পেতে চাই সচেতনতা

: বুধবার, ১০ মে ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

গ্রামাঞ্চলে বর্ষায় সাপের উপদ্রব বাড়ে। কিন্তু কৃষকদের পায়ে দেখা যায় না আত্মরক্ষার জন্য উপযুক্ত বুট জুতো। কিছু ক্ষেত্রে কৃষকরা পায়ে চট জড়িয়ে মাঠে নামে। জমিতে কীটনাশক ব্যবহারে সাপ এখন জমি, বন ছেড়ে গৃহস্থের ঘরে বা ডাঙায় চলে আসতে শুরু করেছে।

মাঠঘাট ছাড়াও ঘরেও অনেককে সাপে ছোবল দেয়। পোড়াবাড়ি ও পরিত্যক্ত ইটের পাঁজায় হঠাৎ করে অসাবধানে চলে গেলে সাপ কামড় দিতে পারে। এই সব ক্ষেত্রে সাবধানের পাশাপাশি সাপের কামড়ে হানড্রেড গোল্ডেন মিনিটস অর্থাৎ কাউকে সাপে কামড়ালে ১০০ মিনিটের মধ্যে যেমন করেই হোক নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া চাই। মনে রাখতে হবে, সাপে কাটা রোগীকে একমাত্র বাঁচানো যেতে পারে হাসপাতাল, অ্যান্টি স্নেক ভেনাম বা ডায়ালিসিস চিকিৎসার মাধ্যমে।

ওঝা, গুনিন, কলাপোড়া, থালাপোড়া ইত্যাদি বিশ্বাস না করে আমাদের সচেতন হতে হবে। সজাগ থাকতে হবে। মাঠে, কাদাজলে কাজ করার সময় পায়ে উপযুক্ত বুট ব্যবহার করতে হবে। অন্ধকারে চলাফেরা করার সময় টর্চের ব্যবহার এবং পরিত্যক্ত বাড়ি বা জঙ্গলের মতো জায়গায় সাবধানে চলাফেরা করতে হবে।

সবাইকে মনে রাখতে হবে, মানুষের জীবন নিয়ে ওঝা, গুনিনের কেরামতি বাড়ে, ভন্ড তান্ত্রিকদের দাপাদাপি বাড়ে, তাদের দিয়ে কিছু হয় না। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত।

লিয়াকত হোসেন খোকন

এনটিআরসিএর চূড়ান্ত নিয়োগ সুপারিশের পর শিক্ষকদের অটো এমপিওভুক্ত করা জরুরি

পৃথিবী বাঁচানোর লড়াইয়ে অণুজীব

ছবি

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : সাপের কামড় থেকে রক্ষা পেতে চাই সচেতনতা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ১০ মে ২০২৩

back to top