alt

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সম্প্রীতি চাই

: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সর্বোচ্চ শিক্ষা অর্জনের বেশিরভাগ বিদ্যাপীঠ ঢাকায়। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিভাগ, জেলা ও মফস্বল থেকে ৮০ ভাগ শিক্ষার্থী স্বজনদের রেখে ঢাকায় পড়তে আসে। সেখানে সহপাঠী ছোট-বড় ভাই সবার সঙ্গে যেমন সুসম্পর্ক গড়ে উঠে, তেমনি একইভাবে সমাজে জড়িয়ে পড়ে স্থানীয়দের সঙ্গে।

তারাও তাদের বিপদ-আপদের সারথি হয়। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়। মেস, আবাসিক হলসহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা। নিত্যপ্রয়োজনীয় সকল কাজ স্থানীয়দের সঙ্গেই করতে হয়। কিন্তু এই স্থানীয়দের সঙ্গেই যদি সহিংসতা ও মনোমালিন্য থেকে সংঘর্ষ হয়, তাহলে অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগতে হয় শিক্ষার্থীদের। এমনকি প্রাণও হারাতে হয়। এমনই ঘটনা ঘটছে ঢাকার সাভারে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের মধ্যে। কয়েকদিন আগে এক ছাত্রকে মারধর করে হত্যার জের ধরে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার মসজিদের মাইকে ঘোষনা দিয়ে রাতে সংঘর্ষের জড়ায় এলাকাবাসী। সংঘর্ষে অন্তত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

ড্যাফোডিল ইউনিভার্সিটির বস্ত্র প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের (৪৪ ব্যাচ) শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তর হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কিন্তু সেসময় প্রথমে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর এলাকার লোকজন লাঠিশোঠা নিয়ে হামলা চালায়। স্থানীয় ও শিক্ষার্থীদের এমন সহিংসতা কোনভাবেই কাম্য নয়। দূরদূরান্ত থেকে ডিগ্রী অর্জন করতে আসা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা এখন সংশয়। এতে শিক্ষার্থীদের অভিভাবকরাও খুবই চিন্তিত। এমন পরিস্থিতির কোনো সমাধান না হলে শিক্ষা অর্জনে আতঙ্ক বিরাজ করবে।

প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে এগিয়ে এসে পদক্ষেপ নেওয়া খুবই জরুরী। পড়াশোনা করতে এসে বিশ্ববিদ্যালয় বনাম স্থানীয়দের মাঝে সংঘাত ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। এতে যেমন বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন হয়, তেমনি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে। এমন পরিস্থিতি জাতি কখনোই কামনা করে না।

রুবেল আহম্মেদ

পৃথিবী বাঁচানোর লড়াইয়ে অণুজীব

ছবি

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সম্প্রীতি চাই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

back to top