alt

মতামত » চিঠিপত্র

পাবলিক প্লেসে ধূমপান বন্ধ হোক

: রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বর্তমান সময়ে ধূমপান হলো একটি মারাত্মক খারাপ অভ্যাস। যা শুধু ধূমপায়ী ব্যক্তির স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং তার আশপাশে থাকা মানুষের জন্যও অনেক বিপজ্জনক হয়ে উঠে। পাশাপাশি পাবলিক প্লেসে ধূমপান করা আরও বিপজ্জনক। কারণ সেখানে অনেক মানুষ একসাথে থাকেন এবং ধোঁয়া সরাসরি তাদের শরীরে প্রবাহিত হতে থাকে। যার ফলশ্রুতিতে এটি শিশু, বৃদ্ধ এবং রোগাক্রান্ত মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে।

বিশ্বের অনেক দেশেই পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানকার সরকার ও নাগরিকরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। তেমনি আমাদের দেশেরও পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করার জন্য আইন রয়েছে যা জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের দেশে অনেক মানুষ এখনও এই আইন উপেক্ষা করে পাবলিক প্লেসে ধূমপান করে যাচ্ছে। যেমন- রেলস্টেশন, সদরঘাট, মার্কেটে বা জনসমাগম কোনো জায়গায়। সিগারেটের ধোঁয়া বাতাসকে দূষিত করে, পাশাপাশি নির্দোষ মানুষদেরও স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত ব্যক্তির জন্যও দিনদিন এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। এছাড়া ধূমপান শুধু শারীরিক ক্ষতির কারণ নয়, এটি মানুষের অর্থনৈতিক ক্ষতির কারণও বটে!

একটি পরিবার যদি ধূমপান করে,তবে তাদের দৈনন্দিন খরচে এর প্রভাব পড়ে। রাষ্ট্রও ধূমপানের কারণে চিকিৎসা খরচসহ আরও অনেক সমস্যা মোকাবিলা করতে বাধ্য হয়। যা দেশের অর্থনৈতিক উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করা কেবলমাত্র একটি স্বাস্থ্য বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সবাই মিলে এই বিষয়ে সোচ্চার হতে পারি, তাহলে ধূমপান মুক্ত সমাজ গঠনের পথ আরো সুগম হবে। এছাড়াও একটি স্বাস্থ্যকর, শান্তিপূর্ণ এবং উন্নত সমাজ গঠনে আমরা সবাই অবদান রাখতে পারি। তাই আসুন সবাই আমরা এই প্রতিবাদী আহ্বানে একত্রিত হই এবং পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করি। আমাদের প্রত্যেকের সচেতনতা এবং সহযোগিতা সমাজে এক নতুন পরিবর্তন আনতে সক্ষম হবে এবং দেশ যাবে এক অনন্য উচ্চতায়।

রবিউল হাসান সাগর

শিক্ষার্থী, ঢাকা কলেজ।

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

tab

মতামত » চিঠিপত্র

পাবলিক প্লেসে ধূমপান বন্ধ হোক

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

back to top