alt

মতামত » চিঠিপত্র

সব হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হোক

: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

দেশে বিভিন্ন কারনে স্ট্রোক, দুর্ঘটনা, স্পাইনাল ইনজুরিতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক মানুষ সঠিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবার অভাবে কর্মক্ষমতা হারাচ্ছেন। এসব রোগে শুধু ওষুধ বা অস্ত্রোপচারই যথেষ্ট নয়। রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন চিকিৎসা অপরিহার্য। ফিজিক্যাল মেডিসিন তথা থেরাপির মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা সম্ভব। পুনর্বাসন চিকিৎসাকে জাতীয় পর্যায়ে শক্তিশালী করতে চিকিৎসক, থেরাপিস্ট, পরিবার ও সরকারের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

প্রতিটি মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ গড়ে তোলার পাশাপাশি দেশের সব জেলা-উপজেলা হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন সেবা চালু করা জরুরি হয়ে পড়েছে।

‘ডিসএবিলিটি মানেই ডিজএবল নয়’; এটি ‘ডিফারেন্ট এবিলিটি’। ডিসএবিলিটি যেন ডিজএবল-এ রূপ না নেয়ে, এরজন্য আমাদের সীমাবদ্ধতার পাশে কিছু সক্ষমতা যোগ করলে অক্ষমতা অনেকাংশে দূর হয়ে যাবে। ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেই সক্ষমতা তৈরির মাধ্যমে মানুষকে নতুন শক্তি, নতুন দক্ষতা ও নতুন আশার আলো দিতে পারে। জীবনে নতুন করে দাঁড়ানোর পথ তৈরি করতে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা কার্যকরভাবে ছড়িয়ে দিতে জেলা উপজেলা পর্যায়ে থেরাপি সুবিধা বাড়ানো এখন সময়ের দাবি।

তবে এই সেক্টরকে শক্তিশালী করতে হলে শুধু বিভাগ চালু ও চিকিৎসক নিয়োগ নয়; থেরাপিস্ট, নার্স, মনোবিজ্ঞানী ও পরিবারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেশ-জাতির উন্নয়নে সকল মেডিকেল কলেজসহ জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হোক।

মোশারফ হোসাইন

নকলা, শেরপুর

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

সব হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা চালু করা হোক

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

back to top