alt

মতামত » উপ-সম্পাদকীয়

উদ্যোক্তা উন্নয়নে চাই সামগ্রিক পরিকল্পনা

কেএম মাসুম বিল্লাহ

: বুধবার, ০৯ জুন ২০২১

দেশে চার জন তরুণের মধ্যে একজন বেকার। প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী স্নাতক শেষ করছে সেই তুলনায় কর্মসংস্থানের সুযোগ কম। এছাড়াও সরকারি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একটি চাকরি নিশ্চিত করতে স্নাতক পাসের পরও একটি নির্দিষ্ট সময় চলে যায় প্রস্তুতি নিতে। প্রস্তুতি নিয়ে সবাই যে সফল হচ্ছে তাও নয় বরং প্রতি বছর চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত তরুণদের সংখ্যা বেড়ে চলছে। যারা পরিবার ও সমাজের বোঝা হিসেবে চিহ্নিত। হতাশাগ্রস্ত অনেকে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথও।

আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের চাকরিকেন্দ্রিক মনোভাব তৈরি করছে। অধিকাংশ অভিভাবকও চায় সন্তান যেন পড়াশোনা শেষ করে একটি ভালো মানের চাকরি পায়। অন্যদিকে উদ্যোক্তা উন্নয়নের দিকে সরকার জোর দিলেও আর্থ-সামাজিক মর্যাদার কথা চিন্তা করে খুব কম সংখ্যক শিক্ষিত যুবক সেদিকে ঝুঁকছে। ফলে উদ্যোক্তা তৈরির চিত্র খুব বেশি আশাব্যঞ্জক হচ্ছে না। একজন চাকরিজীবী সমাজে যেমন সম্মান ও মর্যাদা পেয়ে থাকেন, একজন উদ্যোক্তা কখনই তা পান না। এছাড়াও চাকরিজীবীদের মাস শেষে বেতনের নিশ্চয়তা থাকে কিন্তু একজন উদ্যোক্তাকে প্রথম দিকে অনেক প্রতিবন্ধকতা ও ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয়। অনেকেই সেই ঝুঁকি নিতে সাহস করেন না। আবার উদ্যোক্তা তৈরিতে যেসব সরকারি প্রতিষ্ঠান কাজ করছে তাদের সঙ্গে তরুণদের সমন্বয়হীনতার অভাব রয়েছে।

একজন তরুণের চাকরি হলে সে শুধু নিজের পরিবারের সহায়ক হয়, অন্যদিকে একজন উদ্যোক্তা তার সঙ্গে ১০-১৫ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। তাই উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ও পারিবারিক চিন্তা বদলাতে হবে। কারণ সফল উদ্যোক্তা হতে সবচেয়ে বেশি প্রয়োজন পরিবার ও নিকটজনের সহযোগিতা। আর সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে চাকরিকেন্দ্রিক মনোভাব তৈরি পরিহার করে ঢেলে সজাতে হবে। তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের বিশেষ বীমার ব্যবস্থা করা দরকার যাতে করে তরুণরা ঝুঁকি নিতে সাহস পায়।

[লেখক : ব্যাংক কর্মকর্তা]

প্রসঙ্গ: খাদ্য ও ওষুধে ভেজাল

নতুন সরকারের কঠিন সমীকরণ

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

মানবদেহে রোজার সুফল

নিরাপদ সড়কের দাবি

ভাষা, স্বাধীনতা ও সাহিত্য : ইতিহাস থেকে সমকাল

অপাহাড়ি প্রতিমন্ত্রী ও শান্তিচুক্তি

ছবি

মানুষ হইতে হবে মানুষ যখন!

চেকের মামলায় ভুল ঠিকানায় নোটিস

শান্তির স্বপ্ন বনাম বাস্তবের দোলাচল

ছবি

ভাষা আন্দোলন বাঙালির বিপ্লব ও আন্দোলনের ভ্যানগার্ড

বিয়ে রেজিস্ট্রি কেন জরুরি

ভাষা নিয়ে ভাসাভাসা কথা

বিএনপি পাস, জামায়াতও পাস

ব্যালট থেকে বাস্তবতায় বিএনপি

ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের ইতিহাস, বিশ্বস্বীকৃতি ও আমাদের দায়িত্ব

ফুলের নিচে চাপা পড়া ভাষার আর্তনাদ

নতুন সরকারের কাছে পার্বত্যবাসীর প্রত্যাশা

ছবি

আন্দ্রে বেতেই : মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী

‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’

মহাকাশ অর্থনীতি

কুষ্ঠ : নতুন সরকার ও একটি জাতীয় বিষয়ে প্রত্যাশা

বাংলাদেশের খাদ্যশিল্প

ভাষার রাজনীতি এবং রাজনীতির ভাষা

ছবি

দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী

ছবি

মাতৃভাষাভিত্তিক শিক্ষায় সমতা নিশ্চিতের আহ্বান

কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলে কাঠামোগত সংস্কার প্রয়োজন

ছবি

নির্বাচনে জোট, নাকি সরকারে

রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার

মানুষ কি বদলেছে, নাকি শুধু রং বদলিয়েছে?

সময় জীবনে চলার পথ দেখিয়ে দেয়

কালো ও সবুজ চা : জনস্বাস্থ্যগত গুরুত্ব

বাঙালিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়

অন্তর্বর্তী সরকার জাতিকে কী দিল

ভালোবাসা, সচেতনতা ও জনস্বাস্থ্য বাস্তবতা

ভালোবাসার দিনে সুন্দরবন: উদযাপনের আড়ালে অস্তিত্বের সংকট

tab

মতামত » উপ-সম্পাদকীয়

উদ্যোক্তা উন্নয়নে চাই সামগ্রিক পরিকল্পনা

কেএম মাসুম বিল্লাহ

বুধবার, ০৯ জুন ২০২১

back to top