image
ছবিঃ সংগৃহীত

পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া গেলেন বিসিবি সভাপতি বুলবুল

ক্রীড়া বার্তা পরিবেশক

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার, (১৬ ফেব্রুয়ারী ২০২৬) অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বুলবুলের পরিবার সেখানে বসবাস করেন।

অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরেবেন। এমনটা জানিয়েছেন বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী।

দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদে’র হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি। সেখানে তিনি লেখেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।’

বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বোর্ড পরিচালকদে’র মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে।

‘খেলা’ : আরও খবর

» নামিবিয়াকে হারিয়ে টিকে রইলো যুক্তরাষ্ট্র

সম্প্রতি