alt

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষকের মর্যাদা

: সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

পরীক্ষা হলে সহপাঠীর খাতা দেখে লিখছিল এক পড়ুয়া। সে অন্যদের বিরক্ত করছিল, পরীক্ষা হলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তাকে বাধা দেন শিক্ষক। কিন্তু সে বারণ না শোনায় উত্তরপত্র কেড়ে নেন শিক্ষক। তাতেই খেপে গিয়ে শিক্ষককে চড় মারে সংশ্লিষ্ট পড়ুয়া। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এই লজ্জাজনক ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই পড়ুয়ার কঠোর শাস্তির দাবিতে সরব এখন শিক্ষা মহল।

ছাত্র কর্তৃক শিক্ষককে অপমানের ঘটনা নতুন কিছু নয়। এখনও মনে আছে, ১৯৬৩ কি ১৯৬৪ সালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র পরীক্ষা দেয়ার সময় নকল করছিল, তা দেখতে পেয়ে শিক্ষক বেত নিয়ে আসেন ছাত্রটির কাছে। বেত মারা শুরু করা মাত্রই শিক্ষকের হাত থেকে বেত কেড়ে নিয়ে উল্টো শিক্ষককে বেত মেরে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল সেই ছাত্রটি। অবশ্য পরবর্তীতে ওই ছাত্রকে পড়ার সুযোগ দেয়া হয়নি।

সুতরাং ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া নতুন কোনো ঘটনা নয়। দোষী ছাত্রকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ছাত্র কর্তৃক শিক্ষক অপমানিত হওয়া ঠেকানো সম্ভব নয়। বরং ছোটবেলা থেকে প্রতিটি শিশু যাতে নিজেদেরকে আদর্শিক হিসেবে গড়ে তুলতে পারে- সেই উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন

এনটিআরসিএর চূড়ান্ত নিয়োগ সুপারিশের পর শিক্ষকদের অটো এমপিওভুক্ত করা জরুরি

পৃথিবী বাঁচানোর লড়াইয়ে অণুজীব

ছবি

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষকের মর্যাদা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

back to top