alt

মতামত » চিঠিপত্র

কেন এই লোডশেডিং

: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

এমনিতেই দেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুরসহ বিভিন্ন এলাকাগুলোতে কারণে-অকারণে যখন-তখন লোডশেডিংয়ের দাপট লেগেই থাকে। তার ওপর ঝড়বৃষ্টি তো দূরস্ত, সামান্য মেঘলা আকাশেই প্রায়শই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং নিত্যনৈমিত্তিক ঘটনা। সম্প্রতি আবহাওয়া দপ্তরের তরফে ঝড়বৃষ্টির একটা পূর্বাভাস থাকলেও পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলে কার্যত তার প্রভাব নেই।

শুধুমাত্র কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা কখনও অবিরামভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে মেঘলা আকাশেই বিদ্যুৎ-বিভ্রাট। অবশ্য এই প্রবণতা এই এলাকায় দীর্ঘদিন ধরে লাগাতার চলে আসছে। যার ফলে তুচ্ছ কারণে লোডশেডিংয়ের দাপটে সন্ধের আকাশে গ্রামগুলোতে অন্ধকার নেমে আসে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যেমন ঘটে, তেমনিভাবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় গোটা এলাকা দুষ্কৃতকারীদের কাছে মুক্তাঞ্চল হয়ে ওঠে। এছাড়াও দিনের বেলাতে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের বহু বিদ্যুৎকেন্দ্রিক কাজের ব্যাঘাত ঘটে। দিনের বেলাতেও অকারণেই লোডশেডিং। ফলে অফিস, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক সব পরিষেবাই থমকে দাঁড়ায়। বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সামান্য ঝিরঝির বৃষ্টি বা সামান্য মেঘ করলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার এই প্রবণতা বন্ধ হোক।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা, বাংলাদেশ।

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

tab

মতামত » চিঠিপত্র

কেন এই লোডশেডিং

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

back to top