alt

মতামত » চিঠিপত্র

ঢাকা-ময়মনসিংহ ননস্টপ ট্রেন ও ডাবল লাইন নির্মাণের দাবি

: শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রাজধানী ঢাকার নিকটবর্তী বিভাগীয় শহর ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রতিদিন হাজার হাজার যাত্রী ময়মনসিংহ থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ময়মনসিংহে যাতায়াত করেন। কিন্তু দুঃখজনকভাবে, ঢাকা-ময়মনসিংহ রুটে কোনো ননস্টপ ট্রেন নেই। বর্তমানে যে ট্রেনগুলো চলাচল করে, সেগুলোর বেশিরভাগই অন্যান্য জেলা থেকে ময়মনসিংহ হয়ে যায় এবং এতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য আসন সংখ্যা সীমিত থাকে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তদুপরি, এই রুটে সিঙ্গেল রেল লাইন থাকার কারণে ঘনঘন ক্রসিংয়ের দরকার হয়, যা ট্রেন চলাচলে দীর্ঘ বিলম্ব ঘটায়। এতে যাত্রীদের সময় এবং কাজের ব্যাঘাত ঘটে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ঢাকা-ময়মনসিংহ ননস্টপ ট্রেন চালু করা এবং ডাবল লাইনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য রেল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। ননস্টপ ট্রেন চালু হলে যাত্রীদের যাতায়াত সময় কমবে এবং ভোগান্তি দূর হবে। আর ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত শেষ হলে ট্রেন চলাচলের সময়সূচি আরও সঠিকভাবে মেনে চলা সম্ভব হবে।

রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ময়মনসিংহবাসীর এই যৌক্তিক দাবি দ্রুত পূরণ করে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করা হোক।

ফেরদৌস মিয়া

এনটিআরসিএর চূড়ান্ত নিয়োগ সুপারিশের পর শিক্ষকদের অটো এমপিওভুক্ত করা জরুরি

পৃথিবী বাঁচানোর লড়াইয়ে অণুজীব

ছবি

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

ঢাকা-ময়মনসিংহ ননস্টপ ট্রেন ও ডাবল লাইন নির্মাণের দাবি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

back to top