alt

মতামত » উপ-সম্পাদকীয়

নগরে আগুন লাগলে দেবালয় কি অক্ষত থাকে

শহীদুল্লাহ্ মজুমদার

: শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

ব্যাংক আমানতের পরিমাণ প্রায় ১৫ লাখ ৭৩ হাজার কোটি টাকা। এর ভেতর ব্যাংক জনগণের মাঝে বিনিয়োগ বা লোন প্রদান করেছে প্রায় ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকা। যার মধ্যে খেলাপি বিনিয়োগ বা মন্দ লোনের পরিমাণ ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকের মুনাফা থেকে ব্যাংকগুলো নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করে থাকে।

ফলশ্রুতিতে গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত হয়। ব্যাংকে বর্তমানে তারল্যের পরিমাণ ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা, যার দ্বারা ব্যাংক গ্রাহকদের দৈনন্দিন নগদ চাহিদার জোগান দিয়ে থাকে। লক্ষ্যণীয় যে ব্যাংক চাহিবামাত্রই গ্রাহকের ডিপোজিট ফেরত প্রদানে বাধ্য থাকে, কিন্তু চাইলেই গ্রাহকদের প্রদত্ত বিনিয়োগ বা লোন আদায় করে ফেলতে পারে না। একটি স্থিতিশীল অর্থনীতিতে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কেননা স্বাভাবিক অর্থব্যবস্থায় সব গ্রাহকের একসঙ্গে টাকা তোলার প্রয়োজন ঘটে না।

আবার লেনদেনের মাধ্যম হচ্ছে টাকা বা ছাপানো নোট। টাকা প্রিন্ট করার ক্ষেত্রে, কোন দেশ কী পরিমাণ টাকা প্রিন্ট করবে তার পরিমাণগত কোন বাধ্যবাধকতা নেই। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক চাইলেই নিজেদের ইচ্ছামতো টাকা প্রিন্ট করতে পারে।

কিন্তু বাস্তবে এমনটি করা হয় না। কারণ প্রয়োজনের অতিরিক্ত টাকা প্রিন্ট করলে মুদ্রাস্ফীতি দেখা দিবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে। তাই কোন দেশে টাকা ছাপানো হয় সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সম্পদ, জনগণের উপার্জন ইত্যাদির সঙ্গে ভারসাম্য রেখে। সেপ্টেম্বর ২০২২ এর তথ্য অনুযায়ী দেশে ছাপানো নোটের পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৬৩৬ কোটি টাকা, যার ভেতর ২ লাখ ৩৯ হাজার ৯৯৮ কোটি টাকা ব্যাংকের বাইরে জনগণের হাতে ধরা আছে বা আবর্তন হচ্ছে। বাকি ২১ হাজার ৬৩৮ কোটি ছাপানো নোট দিয়ে চলছে ব্যাংকসমূহের ক্যাশ কাউন্টার আর বুথসমূহ।

একটা দেশের অর্থ ব্যবস্থায় এত অধিক পরিমাণে ছাপানো নোট থাকলে সেটা আর অর্থনীতি থাকবে না, হয়ে যাবে নীতিহীন অর্থনীতি

মানি সার্কুলেশন এবং ডিজিটাল লেনদেন চলমান থাকলে এই ছাপানো নোটেই অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক গতিতেই চলবে বলেই অর্থনীতিবিদদের ধারণা। কেননা মাত্রাতিরিক্ত ছাপানো নোটে পণ্য দ্রব্যের দাম বা মূল্যবৃদ্ধি পায়। অর্থনীতিতে একে মুদ্রাস্ফীতি বলে। অতিরিক্ত মুদ্রাস্ফীতিতে টাকার মূল্য কমে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়।

ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে মিডিয়া, ইউটিউব, সুশীল সমাজের তথ্য বিভ্রাটের কারণে জনগণ যদি ব্যাংকে টাকা জমা না করে বা গ্রাহকরা যদি একযোগে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিতে লাইন ধরে তাহলে স্বাভাবিক নিয়মেই ব্যাংকসমূহ সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছেই টাকা ধার চাইবে। আর জনগণ টাকা ঘরে বা হাতে ধরে রাখার কারণে মানি সার্কুলেশন হবে না। এতে করে ছাপানো নোটের ঘাটতি দেখা দিবে। আর তখন সরকারের নতুন টাকা না ছাপিয়ে উপায় কী!

সেপ্টেম্বরের পর গ্রাহকদের অস্বাভাবিক নগদ অর্থের প্রয়োজনে ইতোমধ্যেই সরকারকে প্রায় ৫০ হাজার কোটি টাকা নতুন করে নোট ছাপাতে হয়েছে বলেই জনশ্রুতি রয়েছে। মিডিয়া, ইউটিউব আর সুশীল সমাজের সব কথাকে সত্য মেনে নিয়ে যদি আমরা সবাই ব্যাংক থেকে টাকা তুলে বাসায় রাখি তাহলে ছাপানো নোটের প্রয়োজন পড়বে আরো ১৫ লাখ কোটি টাকা।

একটা দেশের অর্থ ব্যবস্থায় এত অধিক পরিমাণে ছাপানো নোট থাকলে সেটা আর অর্থনীতি থাকবে না, হয়ে যাবে নীতিহীন অর্থনীতি। এভাবে সবাই মিলে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়ে শেষমেশ কর্মহীন আর পণ্যহীন এক সমাজ তৈরি করছি না তো। ছাপানো নোটগুলো নিজের জিম্মায় ধরে রেখে যারা সরকারকে নিত্যনতুন নোট ছাপিয়ে বাজারে ইনজেক্ট করতে বাধ্য করছেন তারা তাদের টাকার মূল্যমান ধরে রাখতে পারবেন তো কিংবা পারবেন তো আপনার আগামী প্রজন্মের জন্য একটি কর্মময় গতিশীল অর্থনীতি রেখে যেতে।

তাই আসুন ঘরে বা হাতে ধরে রাখা অলস টাকাগুলো ফেলে না রেখে অর্থনৈতিক কর্মকান্ডের মাঝেই ফিরিয়ে আনতে ব্যাংকে জমা করি। যে ব্যাংকগুলো আপনার টাকা চাহিবামাত্র আপনাকে শর্ট নোটিশে দিতে পেরেছে বিশ্বস্ততার মানদন্ডে তারাই অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আবার নেটে সার্চ দিয়েও আপনি জেনে নিতে পারেন এদেশের সেরা ব্যাংকগুলোর নাম, জেনে নিতে পারেন প্রবলেম ব্যাংক কোনগুলো, মূলধন ঘাটতিতে রয়েছে কারা, কোন ব্যাংকের রেটিং কেমন, গ্রাহক ভিত্তি, মুনাফা অর্জনে সক্ষমতা রয়েছে কোন ব্যাংকগুলোর ইত্যাদি। ঘরে টাকা মজুদ করাই একমাত্র সমাধান নয়। মনে রাখা উচিত, ‘নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু রক্ষা পায় না।’

[লেখক: এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনাল হেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.]

এই পরিবর্তন কি জনস্বার্থে

ছবি

মোজতবা খামেনি: উত্তরাধিকার নাকি কৌশলগত নির্বাচন?

ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হলে তবেই আমরা সভ্য হব!

রাজা গিয়ে রাজা আসে, রাষ্ট্রের নীরবতায় ঝাপসা হয় বিচার

বিচারব্যবস্থায় আস্থা, নৈতিকতা ও জবাবদিহিতা

‘বঙ্গমাতার জন্তুপোলা’

ধূমপান ছাড়ার জন্য উপযুক্ত সময়

বারুদের বাজারে শান্তির সেল

ডিগ্রির পাহাড় ও দক্ষতার মরুভূমি

নিরাপত্তার দৌড়ে খাদ্যের সুরক্ষা কোথায়?

নারীর অধিকার নিশ্চিত হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব

কৃষিঋণ মওকুফ: কৃষকের স্বস্তি, বাস্তবায়নে দরকার সুশাসন

‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস!’

ইরানে হামলা: মধ্যপ্রাচ্যের সংকট ও পরিণতি

ঈদবাজারে ভোক্তার অসহায়ত্ব

নবযাত্রায় কেমন বাংলাদেশ চাই

আন্তর্জাতিক নারী দিবস

বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা

নতুন গভর্নর অপরিহার্য ছিল

উত্তরবঙ্গের আদিবাসীদের বিবাহের রীতি ও প্রথা

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী?

না হয় রহিতে কাছে!

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

tab

মতামত » উপ-সম্পাদকীয়

নগরে আগুন লাগলে দেবালয় কি অক্ষত থাকে

শহীদুল্লাহ্ মজুমদার

শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

back to top