alt

মতামত » উপ-সম্পাদকীয়

বুকের দুধই হোক নবজাতকের প্রথম খাবার

মারিয়া জান্নাত মিষ্টি

: মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের বুকের দুধ খেয়েই ধীরে ধীরে বেড়ে ওঠে। শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের দুধ খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিবিজ্ঞানীরা একে তরল সোনার সঙ্গে তুলনা করেছেন।

ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্টফিডিং অ্যাকশনের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় ১৯৯২ সাল থেকে প্রতিবছর এক থেকে সাত আগস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বর্তমানে ১২০টিরও বেশি দেশে এ দিবসটি বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। বাংলাদেশেও প্রতি বছর এ দিবস বেশ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।

বাচ্চা প্রসবের পর প্রথম তিন দিন মায়ের বুকের যে ঘন হলুদাভ আঠালো দুধ পাওয়া যায় তাকে সাধারণত শালদুধ বলে। এ দুধে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ডি এবং রোগপ্রতিরোধের অনেক উপকরণ থাকে; যা শিশুর অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। এজন্য শালদুধকে শিশুর জীবনের প্রথম টিকা বলা হয়।

কিন্তু বড়ই অনুতাপের বিষয় হলো অনেকে এ ব্যাপারে উদাসীন। গ্রামাঞ্চলে প্রচলিত কুসংস্কারের বশবর্তী হয়ে নবজাতকে বঞ্চিত করা হয় শালদুধ পান করানো থেকে। এতে শিশু হৃষ্টপুষ্ট হওয়ার বদলে দিন দিন রোগা ও হারগিলে হয়ে যায়। তাই শিশুকে শালদুধ খাওয়ানোর ব্যাপারে সব মায়ের সচেতন হওয়া জরুরি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে মায়ের বুকের দুধ পান করাতে হবে। তাহলে নবজাতকের মৃত্যুর হার ২২ শতাংশ কমানো সম্ভব। মায়ের দুধ খাওয়ানোর মাধ্যমে বছরে ৩৭ হাজার নবজাতকের জীবন রক্ষা কার সম্ভব। শিশুর ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ ছাড়া পানি বা বাড়তি কোনো খাবার দেয়া যাবে না। কেননা মায়ের বুকের দুধেই আছে শতকরা ৯৫ ভাগ পানি। অন্যান্য পুষ্টিগুণ তো আছেই। এরপর দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেয়া যাবে।

আজকের শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে উঠবে বিশ্বসভ্যতা। সেজন্য শিশুর জন্মের পর এসব বিষয় খেয়াল রাখতে হবে। অবহেলা বা খামখেয়ালি না করে যথাসময়ে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।

[লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যলয়]

ধূমপান ছাড়ার জন্য উপযুক্ত সময়

বারুদের বাজারে শান্তির সেল

ডিগ্রির পাহাড় ও দক্ষতার মরুভূমি

নিরাপত্তার দৌড়ে খাদ্যের সুরক্ষা কোথায়?

নারীর অধিকার নিশ্চিত হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব

কৃষিঋণ মওকুফ: কৃষকের স্বস্তি, বাস্তবায়নে দরকার সুশাসন

‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস!’

ইরানে হামলা: মধ্যপ্রাচ্যের সংকট ও পরিণতি

ঈদবাজারে ভোক্তার অসহায়ত্ব

নবযাত্রায় কেমন বাংলাদেশ চাই

আন্তর্জাতিক নারী দিবস

বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা

নতুন গভর্নর অপরিহার্য ছিল

উত্তরবঙ্গের আদিবাসীদের বিবাহের রীতি ও প্রথা

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কী?

না হয় রহিতে কাছে!

আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ভূমি কমিশন কেন জরুরি?

উৎসবে মূল্যবৃদ্ধির চিত্র

জোর যার, মুল্লুক তার: সাম্রাজ্যের নতুন পোশাক

‘পানিয়ালীর পোলার বইমেলা’

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

নিঃশব্দ আর্তনাদ শোনার সময় এখনই

ইরান ইস্যুতে মহাশক্তির পরীক্ষা

ক্ষমতা, শৃঙ্খলা ও জনআস্থা: রাজনীতির নতুন পরীক্ষা

এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়

আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট

প্রসঙ্গ: পরশ্রীকাতরতা ও আমিত্ব

চাঁদাবাজি কি ‘সমঝোতা’?

গ্রেপ্তার করতে হলে তো দু’জনকেই করতে হবে!

উড়াল দিচ্ছি চাঁদে

আফগান-পাকিস্তান সীমান্ত সংঘাত

জুলাই সনদ নিয়ে বিএনপির অস্বস্তি

নেশার কবলে গ্রামবাংলা

পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না!

ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি

ক্ষমতার ছায়া ও সমাজের আয়না

tab

মতামত » উপ-সম্পাদকীয়

বুকের দুধই হোক নবজাতকের প্রথম খাবার

মারিয়া জান্নাত মিষ্টি

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

back to top