alt

মতামত » চিঠিপত্র

চিঠি : পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে করণীয়

: শনিবার, ১৯ আগস্ট ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বিশ্বে সবচেয়ে বেশি শিশু পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে। বাংলাদেশে অসংখ্য নদী-নালা, খাল-বিল,পুকুর ডোবা থাকায় শিশুর পানিতে ডুবে মৃত্যু বেড়ে চলছে। এক সমীক্ষায় দেখা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত হবার পরপরই পানিতে ডুবে বেশি প্রাণ যাচ্ছে শিশুর। পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালে পটুয়াখালীতে ১০৬ শিশু পানিতে ডুবে মারা যায়।

২০২১ সালে ৫৬ ও ২০২০ সালে ২৯ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। আর চলতি বছর জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত ৪৪ জন শিশু পানিতে ডুবে মারা গেছে। তাছাড়া বর্ষার মৌসুমে বিশেষ করে আগস্ট মাসে শিশুদের পানিতে ডুবে মারা যাবার ঘটনা ঘটছে অন্যান্য মৌসুমের তুলনায় বেশি। পরিবারের অভিভাবকরা সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকায় এ সময়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে শিশুরা। অন্যদিকে সমাজে প্রচলিত কুসংস্কার বিদ্যমান থাকায় উদ্ধারকৃত শিশুকে দেয়া হচ্ছে না সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা।

শিশুদের এই অকাল মৃত্যুর হার কমাতে জনসাধারণের সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে এবং প্রতিরোধমূলক কর্মকান্ডে সবাইকে সচেতন ও বাস্তবায়ন করতে হবে।

শ্রেণীকক্ষে সাঁতার শেখার শারীরিক প্রয়োজনীয়তা সম্পর্কে শিশুদের অবগত করতে হবে পাশাপাশি পরিবারকেও সচেতন করতে হবে। তাছাড়া কমিউনিটি সচেতনতা তৈরি করা; কর্মব্যস্ত অভিভাবকদের শিশুদের জন্য ডে-কেয়ার যেখানে কেয়ার গিভারের তত্ত্বাবধানে শিশুরা থাকবে; এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ত্বরান্বিত করার ব্যবস্থা থাকা অবিলম্বে জরুরি। উদ্ধারকৃত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেবার লক্ষ্যে বিশেষ করে হার্ট ও শ্বাস-প্রশ্বাস চালুর প্রাথমিক চেষ্টা সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। ফলে পানিতে ডুবলে সেখান থেকে উঠিয়ে কী করা হবে সেটা জানা থাকলেও মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে কোমলমতি অনেক শিশু।

সুমাইয়া আকতার

রাস্তা সংস্কার চাই

নদী বাণিজ্য: শক্তি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ

যন্ত্রের মেধা মানুষের হাত

দক্ষিণ কোরিয়ার ‘সফট পাওয়ার’ মডেলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে করণীয়

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ১৯ আগস্ট ২০২৩

back to top