alt

মতামত » চিঠিপত্র

দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করুন

: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

দুর্নীতিবাজ, ঘুষখোর কিংবা লুটেরাকে সমাজ যখন বাধা না দেয় তখন সে বেপরোয়া হয়। ক্ষমতা এবং অর্থের লোভ মানুষকে অন্ধ বানালে দুনিয়ার এহেন দুর্নীতি নাই যাতে সে নিজেকে জড়াতে না পারে। তখন সে দখল করে সুখ পায়, অন্যায় করে জনপ্রিয়তা ছড়ায়। মানুষের মাঝে ভীতি ছড়িয়ে, মানুষকে শাসিয়ে কিংবা মানুষের সম্পদ লুন্টন করে মিথ্যার যে বেসাতিতে নিজেকে রাজা বানায় সেখানে ন্যায়ের চিহ্নের লেশমাত্র থাকে না। মানুষের জন্য দরদ কিংবা মানুষের অধিকার বাঁচে না। সে রাষ্ট্রের সম্পদ তছরুপ করে এবং দুর্বলকে পিষে মারে। ক্ষমতার কালে নানাভাবে মানুষকে ত্যক্ত-বিরক্ত করতেও দ্বিধা করে না।

অন্যায়কারী যখন মনে করতে শুরু করে সব তার, সবাই তাকে মানতে বাধ্য কিংবা তার ইচ্ছাতেই সবকিছু ঘটে তখন সে দুনিয়ায় সর্বোচ্চ স্বৈরাচার হিসেবে প্রকাশিত হয়। খুন-জখম, হয়রানি-দখল এসব তার কাছে তুচ্ছাতিতুচ্ছ বিষয় মনে হয়। দুর্নীতিবাজের সা¤্রাজ্য মানুষের বসবাস নাভিশ্বাস হয়ে ওঠে। সমাজস্থরা প্রশ্রয় দিতে দিতে, অন্যায় মানতে মানতে কিংবা চুপ থাকতে থাকতে জনতার ভোটে জয়ী সেবক দানবের রূপ পরিগ্রহ করে।

প্রত্যেক নীতিবান মানুষের উচিত সর্বশক্তি সহযোগে অন্যায়ের প্রতিরোধ করা। অন্যায় বন্ধে শক্তি প্রয়োগ করা। যদি অপরাধ সংঘটনকারী শক্তিমান হয় তবে প্রতিবাদ জানাতে হবে। বলে ও লিখে ভিন্নমত প্রকাশ করতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তবে অন্যায়ের প্রতি ঘৃণা পোষণ করতে হবে।

সমাজে কারা কত দুর্নীতি করে, কাদের অন্যায়ের সাথে দোস্তি কিংবা কোন মহল নিজেদের স্বার্থে রাষ্ট্রের স্বার্থ বিক্রি করে তা স্পষ্ট। তাদের সাথে সাধারণরা শক্তিতে না পারলেও অসাধারণ কৌশলে পারবে। যারা নীতিহীন তারা নৈতিক সাহসে দুর্বল হয়। তাদের মধ্যে ভয় থাকে। হামভরা হাবভাবে তারা নিজেকে আড়াল করতে চায়। তারা সমাজের মোড়ল হিসেবে নিজেদেরকে জাহির করে। কন্ঠস্বরের তেজ দেখিয়ে মানুষকে ভয় দেখাতে চায় কিন্তু তারা কুলিয়ে ওঠে না। যখন তারা অবসরে যাবে তখন দুর্নীতিবাজ-ঘুষখোর বলে ডাকাডাকি করলেও অন্যায়-দুঃশাসনের চর্চা অনেকটা স্তিমিত হবে। যে মানুষকে অধিকার বঞ্চিত করেছে, রাষ্ট্রের স্বার্থ ক্ষুন্ন করেছে কিংবা নাগরিক সেবা নিশ্চিত করেনি- তারা পরিত্যাজ্য হোক। অসম্মান তাদের বরাত। চোর চোর বলে যতদিনে তাদেরকে বয়কট করা না যাবে ততদিন এই সমাজ-রাষ্ট্রব্যবস্থা শুধরাবে না। সিস্টেমের মধ্যেও যারা ক্ষুদ্র ক্ষুদ্র সিস্টেম চালু রেখেছে তারা বাংলাদেশের সংস্কার-প্রগতিতে বাধা। সমাজ-সংসারের ক্ষুদ্র ক্ষুদ্র স্তর থেকে দুর্নীতিবাজ-ঘুষখোরকে চিহ্নিত করে তাদের বুঝিয়ে দিতে হবে- জনগণ তাদেরকে ঘৃণা করে।

অন্যায়-অপদখলের বিরুদ্ধে যতদিনে সামাজিক আন্দোলন বেগবান না হবে ততদিনে কিছুই পাল্টাবে না। আপনি পাল্টানোর আগে আমি না পাল্টালে দুধ দিয়ে রাজার পুকুর ভরার গল্পের মতই রাষ্ট্র সংস্কারের স্বপ্ন পরনির্ভর অবাস্তব থেকে যাবে।

রাজু আহমেদ

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

চাকরির বিজ্ঞাপন আছে, চাকরি নেই

উন্নয়নের গল্পের আড়ালে শ্রমিকের বেদনা

ফুটপাথের উন্মুক্ত টয়লেট: নগর জীবনের অস্বস্তি

ধূমপান সংক্রান্ত নতুন অধ্যাদেশ কি আলোর মুখ দেখবে?

কৃষিপণ্য সংরক্ষণে সংকট

ক্যাম্পাস বাসে বহিরাগতদের দৌরাত্ম্য: শিক্ষার্থীদের নিত্য বিড়ম্বনা

তামাক: রাজস্বের মোহে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি

স্কুলে নির্যাতন: আদর্শের আড়ালে বাস্তবতা

টেলিটকে ওয়াইফাই কলিং: সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সম্ভাবনা

প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কঠোর পদক্ষেপ প্রয়োজন

tab

মতামত » চিঠিপত্র

দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করুন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

back to top