alt

মতামত » চিঠিপত্র

পোস্তগোলায় নিম্নমানের ড্রেন নির্মাণ

: সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

পুরান ঢাকার গেন্ডারিয়ার লোহারপুলের জহির রায়হান নাট্যমঞ্চ থেকে পোস্তগোলার সেনানিবাস পর্যন্ত সড়কের অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। ভঙ্গুর, খানাখন্দকে ভরপুর এই রাস্তা দিয়ে চলাচল করাই দায় সাধারণ মানুষ, যানবাহন ও যাত্রীদের। প্রতিদিনই ঘটে চলছে ছোট-বড় বহু দুর্ঘটনা। এক প্রকার প্রাণ হাতে নিয়েই পায়ে হেঁটে বা ব্যাটারিচালিত রিকশাযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে প্রতিদিন পুরান ঢাকাবাসী বাসা থেকে বের হচ্ছেন।

এলাকার বিধ্বস্ত রাস্তা সংস্কারের কোনো খবর নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অদক্ষ-ঠিকাদারদের দিয়ে রাস্তা সংস্কারের পরিবর্তে ডিপ ড্রেনের কাজ শুরু করেছে। যা আবার নিম্নমানের এবং গুনগতমান নিয়ে প্রশ্ন তুলে চরম ক্ষোভ ব্যক্ত করছে এলাকাবাসী। জরুরিভিত্তিতে বা অবিলম্বে যদি ভঙ্গুর রাস্তার কাজ শুরু না করে তাহলে এলাকাবাসী সংঘবদ্ধভাবে উক্ত সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। দুর্বল নির্মাণ সামগ্রীর কারণে প্রায় প্রতিদিনই এলাকার ম্যানহোলগুলো ভেঙে চুরমার হচ্ছে। এতে এলাকার ভাঙ্গা রাস্তা দিয়ে দুর্ভোগের সীমা নেই। যে ড্রেন নির্মাণ করা হচ্ছে তাতে রয়েছে ব্যাপক অনিয়ম। সরকারি টাকা নয়, জনগণের টাকায় এ ধরণের নির্মাণ কাজ কোনোভাবেই এলাকাবাসী মেনে নিতে পারে না।

ধীরগতিতে এবং অবৈজ্ঞানিকভাব খোঁড়াখুঁড়ির ফলে ধুলাবালিতে অতিষ্ঠ হচ্ছে এলাকার জনজীবন ও আশেপাশের দোকানপাট। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোন মাথা ব্যাথা নেই। নেই কোন নজরদারি ও তদারকি। আশাকরি অবিলম্বে পুরান ঢাকার গেন্ডারিয়া হতে পোস্তগোলা সেনানিবাস পর্যন্ত বিধ্বস্ত সড়ক সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোন প্রকার অবহেলা ও উদাসীনতা না দেখিয়ে কাজ ধরবেন। এটাই পুরান ঢাকাবাসীর প্রত্যাশা।

মাহবুবউদ্দিন চৌধুরী

১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া।

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

tab

মতামত » চিঠিপত্র

পোস্তগোলায় নিম্নমানের ড্রেন নির্মাণ

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

back to top