alt

মতামত » চিঠিপত্র

শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা

: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শিক্ষাক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং, ডিজিটাল কনটেন্ট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় ও সহজ করতে হবে। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং মূল্যায়ন শুধু পরীক্ষার নম্বরের ভিত্তিতে নয়, বরং শিক্ষার্থীর সৃজনশীলতা, শ্রেণিকক্ষের অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ ও ব্যবহারিক দক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা উচিত। এতে প্রকৃত জ্ঞানার্জনের মান বৃদ্ধি পাবে। একই সাথে প্রতিটি স্তরে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালু করা জরুরি, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের সুযোগ পায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষাসামগ্রীর ঘাটতি দূর করা প্রয়োজন।

তাছড়া সরকারকে শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মাতৃভাষায় দৃঢ় ভিত্তি তৈরি করতে হবে, পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগও দিতে হবে। এছাড়া আরবি, জাপানি, ফারসি ও ফরাসি ভাষা শেখার সুযোগ বৃদ্ধি করা হলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে এবং বেকারত্ব কমবে। প্রকৃত শিক্ষা শুধুমাত্র বই পড়া বা পরীক্ষার ভালো ফল নয়, বরং তা হলো মানুষকে দক্ষ, নৈতিক, এবং সমাজের উপযোগী করে গড়ে তোলা। তাই বাংলাদেশে টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলাই সময়ের দাবি।

তুহিন

শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

back to top