alt

মতামত » চিঠিপত্র

আজিমপুর কলোনির অব্যবস্থাপনা

: শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরীকৃত আবাসন প্রকল্প আজিমপুর সরকারি কলোনি। অত্যন্ত মনোরম পরিবেশ ও সুসজ্জায় সজ্জিত। সেখানে রয়েছে সুউচ্চ বহুতল ভবন, খেলার মাঠ, পুকুরসহ বিনোদনের জায়গা। এমন পরিবেশে যে কারোরই মন জুড়িয়ে যাবে। সন্ধ্যা হলেই আড্ডাপ্রেমীদের আড্ডা জমে সেখানে। তবুও নানাবিধ সুবিধার মধ্যেও কিছু অসুবিধা থেকেই যায়। সেখানে নেই কোনো মশক নিধন কার্যক্রম। মশার যন্ত্রণায় দুদন্ড বসে থাকার উপায় নেই।

অপরদিকে সেখানে নেই পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন। ফলে সকলে যত্রতত্র ছুঁড়ে ফেলছে ময়লা আবর্জনা। কলোনির পুকুরগুলোতে ভাসতে দেখা যায় পলিথিনসহ অন্যান্য দূষিত পদার্থ। ফলে পুকুরগুলো তৈরি হয়েছে মশা তৈরির কারখানায়। ভারী বর্ষণে কিছু জায়গাতে পানিও জমে থাকতে দেখা যায়। পরিবেশ দূষণের পাশাপাশি দিনে দিনে নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে কলোনিটি। কলোনির পরিবেশ রক্ষায় সেখানে বসবাসরত ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

নাফিজ-উর-রহমান

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

আজিমপুর কলোনির অব্যবস্থাপনা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

back to top