alt

মতামত » চিঠিপত্র

রাবি মেডিকেল সেন্টারের সংস্কার চাই

: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম হলো চিকিৎসা সেবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথার্যথ চিকিৎসা সেবা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীরা ব্যঙ্গ করে এটির নাম দিয়েছে ‘নাপা সেন্টার’ কারণ এখানে সাধারণ জ্বর-সর্দির চিকিৎসা ছাড়া গুরুতর কোনো রোগের চিকিৎসা পাওয়া যায় না। এমনকি জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগীকে দেওয়ার মতো অক্সিজেনও থাকে না। রোগ গুরতর হলেই চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার করে দেন।

আর কত শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেলে প্রশাসনের টনক নড়বে? দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবায় এতো গাফিলতি সত্যি হতাশাজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নাপা সেন্টারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, চিকিৎসা কেন্দ্রকে আধুনিকায়ন করে অবিলম্বে আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স দিয়ে একটি পুর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্রে রুপান্তর করতে হবে।

তারেক জামিল সরকার

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

রাবি মেডিকেল সেন্টারের সংস্কার চাই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

back to top