alt

মতামত » চিঠিপত্র

টেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

: রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের আশঙ্কা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। রাজধানীসহ বড় শহরগুলোতে কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে যাওয়ায় আমাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের নানা উদ্যোগ থাকলেও তা এখনো পর্যাপ্ত নয়। পূর্ববর্তী দুর্যোগ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত-তবে ভূমিকম্পের বাস্তবতা আরও জটিল। ঢাকার বহু ভবন ভূমিকম্প-সহন নয়; সরু রাস্তা, ঘনবসতি, অব্যবস্থাপূর্ণ নগরায়ণ এবং জনগণের অপ্রস্তুতি বড় বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

নির্মাণকোড মানার সরকারি নির্দেশনা থাকলেও কার্যকর বাস্তবায়ন এখনো দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভবন নির্মাণে কঠোর নজরদারি, নিয়মিত মহড়া, আধুনিক উদ্ধার সরঞ্জামের ব্যবহার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া নিরাপদ নগরায়ণ সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বাড়তি ঝুঁকি মোকাবিলায় সরকার, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রস্তুতিই টেকসই দুর্যোগ-প্রতিরোধ ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে পারে।

আব্দুল আলিম

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

টেকসই দুর্যোগ প্রস্তুতিতে জরুরি বাস্তব পদক্ষেপ প্রয়োজন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

back to top