alt

মতামত » চিঠিপত্র

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

কখনো কখনো মনে হয় শহরটা আর মানুষ নয় বরং এক বিশাল যন্ত্র,যে ক্রমাগত শব্দ করছে,ধোঁয়া ছাড়ছে আর ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজের হৃদ স্পন্দন।

একসময় এই শহরে সকালের হাওয়া মানে ছিল পাখির ডাক,রোদে শুকানো কাপড়ের গন্ধ,টং দোকানের চায়ের ভাপ।এখন সকাল মানে হর্ন,ধুলো আর ফোনের নোটিফিকেশন।এই শহর একদিন ছিল কাব্যের মতো।রিক্সার ঘন্টির শব্দে জেগে উঠতো অলিগলি,ছাদের দড়িতে উড়তো ঘুড়ি,পুরান ঢাকার রান্নাঘরে ফুটতো শাহী বিরিয়ানির ঘ্রাণ।আজ সেই শহর কাচের দেয়ালের পেছনে বন্দি।

এক সমীক্ষায় দেখা গেছে ঢাকার প্রায় ৭০% তরুণ এখন বিদেশি উৎসব যেমন ভ্যালেন্টাইনস ডে,হ্যালোইন, নিউ ইয়ার পার্টিতে বেশি আগ্রহী,যেখানে স্থানীয় ঐতিহ্য যেমন নববর্ষ, পিঠা উৎসব বা নবান্নের প্রতি আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে।কারো কারো কাছে পহেলা বৈশাখ মানে এখন শুধু ছবি তোলা আর ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া।তবে,একসময়ের খেলার মাঠ ছিল হাডুডু,কাবাডি,দাড়িয়াবান্ধা আর ঘুড়ি ওড়ানোর সরগরম। এখন সেই মাঠগুলো দখল হয়ে গেছে গাড়ি পার্কিংয়ে।শিশুরা জানেনা গ্রামের মেলা কেমন হয়,তাদের আননদের জগৎ এখন বন্দি হয়ে গেছে মোবাইল গেমে।পুরান ঢাকাএ ঐতিহ্যবাহী খাবার বোরহানী,নেহারী,মোরগ পোলাও এখন ব্রান্ডেড রেস্টুরেন্টে ডিশ হয়ে বিকোচ্ছে।ঐতিহ্য এখন বাণিজ্যের অংশ,সংস্কৃতির নয়।শুধু খাবার নয়,সেই সাথে সংগীত,পোশাক,কথা বলার ধরণ, এমনকি উৎসব উদযাপনের ভাবও বদলে গেছে।আধুনিকতা এসেছে কিন্তু তার সাথে এসেছে এক রকম ফাঁকা অনুভূতিও।

ঐতিহ্যের বিলুপ্তির পেছনে অনেক বাস্তব ও মানসিক কারণ রয়েছে।শহর বাড়ছে,মানুষ বাড়ছে কিন্তু জায়গা কমছে।নতুন ফ্লাট,নতুন সড়ক,নতুন ব্যবসা এসবের মাঝে আর জায়গা পাচ্ছে না পুরোনো ঐতিহ্য। ঐতিহাসিক ভবন ভেঙে তৈরি হচ্ছে শপিং মল।আজ সব কিছু বিক্রির পণ্য।উৎসব মানে স্পনসরশিপ,মেলা মানে মার্কেটিং। ঐতিহ্যবাহী আনন্দ আর নিখাদ অনুভূতি ঢেকে গেছে বিজ্ঞাপনের রঙে।আগে পরিবারের শিশুরা শিখতো নিজেদের গান,ইতিহাস,পোশাকের গল্প।এখন সেই সময় নেই।বাবা-মা ব্যস্ত সে সাথে সন্তানও ব্যস্ত যার ফলে ঐতিহ্য শেখার সময়ই পাচ্ছেনা কেউ।এছাড়া,ফেসবুক, টিকটক আমাদের নতুন সংস্কৃতি। ঐতিহ্য এখন কন্টেন্ট হয়ে গেছে যার মূল্য এখন লাইক,শেয়ার আর কমেন্টে মাপা হয়।আবার,ঐতিহ্য রক্ষায় সরকারি নীতি দুর্বল। অনেক ঐতিহাসিক স্থান সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।স্থাপত্য রক্ষায় আইনের প্রয়োগ নেই বললেই চলে।বিশ্বের সাথে তাল মেলাতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি নিজেদের স্বাদ,পোশাক, সংগীত, ভাষা।ফিউশন কালচারের নামে হারিয়ে ফেলছি আসল রঙ।

নগরায়ন থামানো যাবে না কিন্তু ঐতিহ্যের মৃত্যু ঠেকানো সম্ভব। শহর যখন বড় হয় তখন তার আত্মা যেন ছোট না হয় এটাই মূল কথা।আমরা হয়তো সময়ের সাথে বদলে যাবো কিন্তু নিজেদের শিকড় ভুলে গেলে আমাদের আধুনিকতা অর্থহীন হয়ে যাবে।নগরের আলো যতই ঝলমলে হোক না কে, যদি সেই আলো আমাদের ইতিহাসের ছায়া ঢেকে দেয় তাহলে তা উন্নতি নয় বরং এক ধরনের নিঃসঙ্গতা।আর,একটা শহরের সৌন্দর্য কেবল তার বিল্ডিংয়ে নয়,তার স্মৃতিতেও।ঐতিহ্যই শহরের আত্মা, আর সেই আত্মা বাঁচাতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে।

ঐতিহ্য এমন এক সোনার নকশা,যা মুছে গেলে শহর শুধু কংক্রিট আর ধোঁয়ায় ভরে যাবে।আমাদের শহর যেন আবার পাখির ডাক শুনে জাগে,যেন নববর্ষের সকালে মঙ্গল শোভাযাত্রার রঙে ভরে ওঠে,যেন পুরান ঢাকার ছাদে আবারও ঘুড়ি ওড়ে এই স্বপ্নটুকু ধরে রাখার দায় আমাদেরই।আমরা যদি এখন না ভাবি তাহলে একদিন আমাদের সন্তানরা হয়তো বলবে, ঢাকা শহর?ওটা একসময় সুন্দর ছিল।কিন্তু শহর যেন কোনোদিন অতীত হয়ে না যায় সেই দায়িত্ব আমাদের সবার।

আরমীন আমীন ঐশী

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

নগর সংস্কৃতিতে ঐতিহ্যের বিলুপ্তি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

back to top