alt

মতামত » চিঠিপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

: রোববার, ১১ জানুয়ারী ২০২৬

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। তবে হাসপাতালের অন্যান্য ব্যবস্থাপনার তুলনায় বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিন ধরে সমস্যা হিসেবে বিদ্যমান। বাথরুম ও টয়লেটে সবসময় পানি না থাকায় রোগীরা ভোগান্তির মধ্যে পড়ছেন। গ্রাউন্ড ফ্লোরে দুটি খাবার পানির বুথ থাকলেও তা কিনে নিতে হয়, ফলে রোগীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। বেসিনে পানি না থাকার কারণে স্বাস্থ্যবিধি রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। পর্যাপ্ত পানি ব্যবহার না করায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ হাসপাতালের সকল কর্মচারী এ সমস্যায় ভুগছেন।

দিনের নির্দিষ্ট কিছু সময় বাথরুমে পানি থাকায় রোগীরা লাইনে দাঁড়িয়ে টয়লেট ব্যবহারের জন্য অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। সমস্যার মূল কারণ হলো অপরিকল্পিত ব্যবস্থাপনা, পুরোনো অবকাঠামো, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং দায়িত্বশীলদের জবাবদিহিতার অভাব। রাজধানীতে অবস্থান থাকা সত্বেও যদি রোগীদের এমন মৌলিক সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সমস্যা সমাধানের জন্য প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানির ফিল্টার বসানো এবং বাথরুম ও বেসিনে সবসময় পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকির মাধ্যমে হাসপাতালে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিতে হবে।

লোটাস জাহাঙ্গীর

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

tab

মতামত » চিঠিপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ১১ জানুয়ারী ২০২৬

back to top