মতামতের জন্য সম্পাদক দায়ী নন
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা থেকে তেউরিয়া বাজার পর্যন্ত রাস্তাটি বর্তমানে বেহাল দশা। প্রতি মিনিটে অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ কয়েক বছর ধরে রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের কাজ না হওয়ায় রাস্তাজুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করা পথচারী, যানবাহন চালকদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আর যানবাহনগুলো অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষত সেকান্দর নগর বাজার ও আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার সামনের রাস্তাটি অনেক ভয়ংকর অবস্থা।
গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ যাত্রীদের জন্য এ সড়কে চলাচল করা প্রতিনিয়ত অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। প্রতিদিন শত শত সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী-চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অসুস্থ মানুষকে হাসপাতালে নেয়া ঝুঁকিপূর্ণ। রাস্তাটি তাড়াইল, ধলা ও তেউরিয়া এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ার কারণে অনেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহনে রাস্তাটির ভূমিকা অত্যন্ত অপরিসীম। তাই অতি দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হোক। তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শরীফুল ইসলাম
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
সোমবার, ০৯ মার্চ ২০২৬