alt

মতামত » চিঠিপত্র

চিঠিপত্র : মানসিক ভারসাম্যহীনদের পুনর্বাসন প্রসঙ্গে

: শনিবার, ১০ এপ্রিল ২০২১

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

মানসিক ভারসাম্যহীনদের পুনর্বাসন প্রসঙ্গে

রাজধানীসহ দেশের নানা প্রান্তে অসংখ্য ছিন্নমূল মানুষ বসবাস করছে। খোলা আকাশের নিচে বিভিন্ন স্টেশন, ফুটপাত ও পার্কে এসব ভাগ্যবিড়ম্বিত মানুষের ভবিষ্যৎহীন জীবন পার হচ্ছে। আর এই ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা মানসিক ভারসাম্যহীন। প্রচলিত অর্থে এরা আমাদের কাছে পাগলরূপে আবির্ভূত হয়।

আবার, অনেক মানসিক ভারসাম্যহীন লোক দুর্ভাগ্যবশত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নিরাপত্তাহীনতায় ঘুরে ফিরে। ছিন্নমূল বলে এসব মানসিক ভারসাম্যহীন লোকজন সমাজের মানবিক অংশের সান্নিধ্য খুব একটা পায় না। রাস্তার পাশের ডাস্টবিন কিংবা নর্দমা ঘেঁটে এরা নিজেদের জীবন যেমন হুমকির মুখে ফেলে। তেমনি সাধারণ মানুষের বিরক্তি ও দুর্ভোগের কারণ হয়। অনেক সময় ব্যস্ত সড়কের মাঝে অবস্থান করে এরা সড়ক দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি করে।

মানসিক ভারসাম্যহীন নারীরা যৌন হয়রানির শিকার হন। মাঝে মাঝেই এমন সব ঘটনা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তুলে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ বিচ্ছিন্নভাবে কয়েক বেলা খাবার ও লজ্জা নিবারণের পোশাকের ব্যবস্থা করলেও তা তাদের যন্ত্রণা লাঘবে যথেষ্ট নয়। এ সমস্যার সমাধান করতে হলে সরকারি উদ্যোগ প্রয়োজন। লাখ লাখ ছিন্নমূল মানুষকে আপাতত পুনর্বাসনের ব্যবস্থা করা না গেলেও দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের আওতায় আনা কষ্টসাধ্য নয়।

স্থানীয় প্রশাসনের মাধ্যমে এদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা নিশ্চিত করে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করা যায়। সর্বোপরি, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ও অপ্রত্যাশিত পরিস্থিতির পথ রুদ্ধ করতে ছিন্নমূল মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের বিকল্প নেই।

আবু ফারুক

মাদকাসক্তি ও যুবসমাজ

বর্তমানে যুব সমাজের কাছে মাদক গ্রহণ করা চাকচিক্যময় বিষয়। প্রায়শই লক্ষ্য করা যাচ্ছে, যুবকদের অনেকেই অল্প বয়সে মাদকাসক্ত হয়ে পরছে। বাজে সঙ্গ, পারিবারিক কলহ,বন্ধুর প্রভাব, সম্পর্ক, বিচ্ছেদ,হতাশা,বেকারত্ব ইত্যাদি কারনে দিন দিন মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে।

মাদকাসক্তির ফলে বিভিন্ন শারীরিক, মানসিক ও সামাজিক জটিলতা সৃষ্টি হয়। শারীরিক সমস্যার মধ্যে খাদ্যে অরুচি, পুষ্টিহীনতা,শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ, যকৃত, অন্ত্র, কিডনিসহ বিভিন্ন অঙ্গে ক্ষতিকর রোগ সৃষ্টি হয় যার শেষ পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে। মানসিক সমস্যার মধ্যে অন্যতম হলো ব্যক্তিত্বের পরিবর্তন হওয়া। মাদকাসক্তির ফলে ব্যক্তি তার স্বাভাবিক আচরণ হারিয়ে ফেলে। স্মরণশক্তি কমে যাওয়া, খিটখিটে মেজাজ, ধৈর্যচ্যুতি ইত্যাদি নেতিবাচক আচরণ ব্যক্তির মধ্যে প্রকট হয়ে উঠে যা ক্রমাগত তাকে মানসিক রোগীতে পরিণত করে।

মাদকাসক্ত থেকে উত্তরণের প্রধান উপায় হলো পারিবারিক সৌহার্দ্য বৃদ্ধি করা। মাদকের ব্যাপক প্রসার নিয়ন্ত্রণ করা। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, সুস্থ বিনোদন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এ ব্যাপারে সীমান্তে ও দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তত্পর হতে হবে।

মো. শামীম হাসান

ইংরেজি বিভাগ

ঢাকা কলেজ, ঢাকা

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

শীতের তীব্রতায় মানবিকতার আলো জ্বালাই

আইনশৃঙ্খলার অবনতি: কঠোর পদক্ষেপ জরুরি

চাকরির বিজ্ঞাপন আছে, চাকরি নেই

উন্নয়নের গল্পের আড়ালে শ্রমিকের বেদনা

ফুটপাথের উন্মুক্ত টয়লেট: নগর জীবনের অস্বস্তি

ধূমপান সংক্রান্ত নতুন অধ্যাদেশ কি আলোর মুখ দেখবে?

কৃষিপণ্য সংরক্ষণে সংকট

tab

মতামত » চিঠিপত্র

চিঠিপত্র : মানসিক ভারসাম্যহীনদের পুনর্বাসন প্রসঙ্গে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ১০ এপ্রিল ২০২১

back to top