alt

মতামত » চিঠিপত্র

শীতের সবজি সহজলভ্য করতে পদক্ষেপ প্রয়োজন

: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শীতকালজুড়ে শাক সবজি ফলন ভালো থাকায় শীত এলেই বাজার ভরে থাকে শাক সবজিতে। সাধারণ মানুষদের জন্য বিষয়টি শুনতে স্বস্তিদায়ক হলেও বর্তমান বাজার প্রেক্ষাপট ভিন্ন। আসন্ন শীতে বাজার ভর্তি শাক সবজি থাকলেও দাম আগের অবস্থানে রয়ে গেছে। লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, শিম, বরবটি, পাকা টমেটোসহ বিভিন্ন প্রকার শাক লাল শাক, মুলা শাক, পালং শাক, সরিষা, পেঁয়াজ কলি শাক দিয়ে বাজার সয়লাভ।

বছরের অন্য সময়ে তুলনায় শীতকালে সবজির ফলন বেশি হয়। শীতে শাক সবজির উচ্চ ফলন হলেও জমি থেকে বাজার এবং কৃষকের হাতে পৌঁছাতে সিন্ডিকেটের কবলে পড়ে দাম হাতের বাইরে চলে যাচ্ছে জনসাধারণের। পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও ভরা মৌসুমে সবজির এত দাম মানুষের জন্য ভোগান্তির বিষয়। কৃষকদের থেকে কমদামে পণ্য ক্রয় করে, বাজারে চড়া দামে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ি চক্র। তাদের দেখাদেখি অন্যরাও এ কাজ করছে। ফলে বাজার ও দোকানভেদে একই শাক সবজির দাম একেক জায়গাতে একেক রকম ভাবে দাম রাখা হচ্ছে। স্বল্প ও নিম্নআয়ের মানুষ দামের সাথে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় শাক সবজি কিনতে হিমশিম খাচ্ছে। ভরা মৌসুমেও তাদের দুঃখ দেখার কেউ নেই।

বাজারগুলোতে সঠিক তদারকির অভাব থেকে সিন্ডিকেটকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ উৎপাদন থাকা সত্ত্বেও কেন মূল্য বৃদ্ধি পাবে, কারা দাম বৃদ্ধি সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দুঃখ লাঘব করা যাবে।

আহাম্মদ উল্লাহ

শিক্ষার্থী, ঢাকা কলেজ।

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

tab

মতামত » চিঠিপত্র

শীতের সবজি সহজলভ্য করতে পদক্ষেপ প্রয়োজন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

back to top