alt

মতামত » চিঠিপত্র

চিঠি : ইন্টার্নদের ন্যূনতম সম্মানী নিশ্চিত হোক

: বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বাংলাদেশে লাখ লাখ চাকরিপ্রত্যাশীদের চাকরি পাবার অন্তরায় থাকে অভিজ্ঞতার বিষয়টি। তাই অভিজ্ঞতা বাড়ানোর কাজে সহায়তার হাত বাড়িয়ে দেয় অনেক মুনাফাধারী এবং সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। অভিজ্ঞতা অর্জনের জন্য বাধ্য হয়েই ইন্টার্ন হিসেবে যোগ দিতে হয়। কারণ চাকরি নামক সোনার হরিণে যে সেটি প্রয়োজনীয়।

তবে এক্ষেত্রে অনেক মুনাফাধারী প্রতিষ্ঠান সম্পূর্ণ বিনা মূল্যে ইন্টার্ন নিয়োগ দিয়ে থাকে। দেখা যায় যে, দৈনিক পাঁচ ঘণ্টা করে কাজ করে সাপ্তাহিক ৩৫ ঘণ্টার কাজে জন্য ইন্টার্নরা পাচ্ছে না কোন অর্থ। অথচ একই কাজে সেই সব প্রতিষ্ঠানে নিয়োগকৃতরা পাচ্ছে মোটা অঙ্কের বেতন। কিছু কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান স্বল্প সম্মানী প্রদান করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টার্নদের অসহায়ত্বের সুযোগ নেয়। কিন্তু ইন্টার্নদের কাজের বিনিময়ে ঠিকই মুনাফা লাভ করে কোম্পানিগুলো।

তাই অভিজ্ঞতা অর্জনের এই প্ল্যাটফর্মের জন্য চাই একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। বাধ্য হয়ে বিনা মূল্যে ইন্টার্নশিপে যোগ দিলেও তাদের একটা প্রত্যাশা থাকে অর্থ প্রাপ্তির এবং সেটার যোগ্য দাবিদারও তারা। এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, ন্যূনতম একটি সম্মানী নির্ধারিত হয় ইন্টার্নদের জন্য এবং বাস্তবায়িত হয় একটি সঠিক কর্মপরিকল্পনা।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : ইন্টার্নদের ন্যূনতম সম্মানী নিশ্চিত হোক

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

back to top