alt

মতামত » চিঠিপত্র

চিঠি : তারুণ্যের শক্তি কাজে লাগান

: শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন জানাচ্ছে, দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই তরুণ। যাদের বয়স ১৫ থেকে ২৯ বছর। দেশে তরুণ জনগোষ্ঠী ৪ কোটি ৫৯ লাখ। যা মোট জনসংখ্যার ২৭.৯৬ শতাংশ। দেশে কর্মক্ষম মানুষ ৬২ শতাংশ। যাদের বয়স ১৫ থেকে ৫৯ বছর। সংখ্যায় ১০ কোটি ৫০ লাখ।

তরুণ প্রজন্মই জাতির প্রাণশক্তি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যা দেশের কর্মক্ষম জনসংখ্যার অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যার আধিক্যকে বোঝায়। আর এ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (তারুণ্যের লভ্যাংশ) একটি দেশে থাকে ১০ বছর।

কিন্তু আমাদের দেশে এ বৃহত্তর তরুণ সমাজের একটা বিরাট অংশ কোনো প্রকার উৎপাদনমুখী কাজে জড়িত নেই। দেশীয় আর্থসামাজিক দুরাবস্থায়, শিক্ষিত যুবকদের অধিকাংশই অলসভাবে সামাজিক যোগাযোগমাধ্যম চালিয়ে সময় পার করছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের অবস্থা আরো ভয়াবহ। কর্মময় জীবনের সোনালি সময়গুলো শুয়ে-বসে কাটছে।

তরুণদের উৎপাদনমুখী কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণরা যাতে কিছু কাজ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তারা যাতে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে, সেজন্য অধিকতর পরিকল্পনা করতে হবে। তবেই এ জনশক্তি পরিণত হবে জনসম্পদে। আর দেশের অর্থনীতি এগিয়ে যাবে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে।

শামসের তাবরিজ চৌধুরী

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : তারুণ্যের শক্তি কাজে লাগান

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

back to top