alt

মতামত » চিঠিপত্র

চিঠি : বাড়ছে বাল্যবিয়ে

: রোববার, ২৬ নভেম্বর ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বাল্যবিয়ে প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও আশাতীত হ্রাস করা সম্ভব হচ্ছে না। ২০১৫-২০১৯ সাল পর্যন্ত প্রশাসন ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার কঠোর উদ্যোগে বিগত কয়েক বছর শিথিল ছিল বাল্যবিয়ে। বাল্যবিয়েমুক্ত রাষ্ট্র গড়তে বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠন জনসাধারণ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

সরকারি-বেসরকারি উদ্যোগে দেশে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অনেকটা সচেতনতা গড়ে তোলা হয়েছিল। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা বাল্যবিয়েমুক্ত হলেও মফস্বলে আবারও এর মাত্রা বেড়ে যাচ্ছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে আবারও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এই ব্যাধি। প্রত্যন্ত অঞ্চল গ্রাম-গঞ্জে প্রাথমিক থেকে শুরু করে নিম্ন মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যাই এ তালিকায় বেশি।

নানা অজুহাত দেখিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হতে না হতেই বাবা-মা পাত্র দেখা শুরু করেন। বাবা-মারা ধারণা করেন মেয়েদের বয়স বেড়ে গেলে বিয়ের উপযুক্ত পাত্র পাওয়া যাবে না। এসব কুসংস্কার আর বিভ্রান্তিকর পথ থেকে গ্রামের মানুষগুলো আজও অগ্রসর হতে পারেনি। তবে এর সঙ্গে সায় দিয়ে যাচ্ছেন সদ্য নিয়োজিত কিছু ডিফেন্সের সরকারি চাকরিজীবী। যারা বিয়ের জন্য কিশোরী পাত্রী খোঁজেন। ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীরা এ তালিকায় দেখা যায়।

গ্রামের সমাজপতিরা বাল্যবিয়ের খবর জেনেও চুপ থাকেন। প্রতিবাদ করলে মেয়ের পরিবার থেকে বলা হয়, স্কুলে বা বাড়িতে বখাটে যুবকরা মেয়েদের বিরক্ত করে। যন্ত্রণায় অতিষ্ট হয়ে মেয়েকে দ্রুত পাত্রস্থ করতে হচ্ছে। কোনো কোনো পরিবার থেকে বলা হয়, গরিবের সংসারে মেয়েরা অনেকটা বোঝা। তাই ভালো বা পয়সাওয়ালা অথবা প্রবাসী পাত্র পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। ১১-১৫ বছর বয়সী মেয়েদের অর্থের লোভে বয়স্ক পাত্রদের কাছেও বাবা মা তুলে দিচ্ছেন। আবার সরকারি চাকরিজীবী ছেলের প্রস্তাবের লোভ সামলাতে না পেরে মোটা অঙ্কের টাকা দিয়ে হলেও মেয়ের সুুখের জন্য বাল্যবিয়ে দিতে রাজি হচ্ছেন অভিভাবকরা। যেখানে নাবালিকা মেয়ের সম্মতিও নেয়া হচ্ছে না। প্রশাসন ও থানা পুলিশদের আড়ালেই বহু বাল্যবিয়ে এখনো চলমান।

ইউনাইটেড নেশনস পলুলেশন ফান্ড (ইউএনএফপিএ) তথ্য বলছে, বাল্যবিয়েতে এখনও দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এখানে ১৮ বছর বয়সের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বাড়ার ফলে অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে প্রতি হাজারে ৭৪টি শিশুর জন্ম দিচ্ছেন ১৫ থেকে ১৯ বছর বয়সী মায়েরা। বাল্যবিবাহের সার্বিক প্রভাব পড়ে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যে। বাল্যবিবাহের কারণে মা ও নবজাতক মৃত্যুঝুঁকিও বাড়ছে। উচ্চ শিক্ষা অর্জন করার ইচ্ছা থাকা সত্ত্বেও বিয়ের পর আর স্কুলে যাওয়া হচ্ছে না।

ইদানীং অল্প বয়সে বিবাহবন্ধনে জড়ানোর ফলে খুব বেশি ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যে বয়সে পড়াশুনা করার সময়, সেই বয়সে মাথায় চেপে দিচ্ছে ভারি সংসার। এর চাপ সহ্য করতে না পেরে অকালে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে অনেক কিশোরী।

সমাজ থেকে এই ব্যাধি দূর করা না হলে হুমকির মুখে পড়বে সমাজ দেশ। তাই প্রয়োজন প্রশাসন, থানা ও জনপ্রতিনিধিদের জোরালো পদক্ষেপ নেয়া। সমাজের সবাইকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। অন্যথায় সমাজ ও জাতির জন্য এটি অভিশাপ হয়ে দাঁড়াবে।

রুবেল আহম্মেদ

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : বাড়ছে বাল্যবিয়ে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ২৬ নভেম্বর ২০২৩

back to top