alt

মতামত » চিঠিপত্র

চাকরির আবেদন ফি হ্রাস : শিক্ষিত বেকারদের প্রত্যাশা

: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সম্প্রতি দেখা গেছে রেললাইনের ঝাড়ুদার পদে অধিকাংশ চাকরি প্রত্যাশী ছিল মাস্টার্স পাস করা। দেশের এই শিক্ষা ব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মাঝে রয়েছে লক্ষণীয় ভারসাম্যহীনতা। বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বেশি; কিন্তু বাংলাদেশের শ্রমবাজারে এসব বিষয়ে শিক্ষিতদের জন্য কর্মসংস্থানের অভাব রয়েছে। কারণ বিজ্ঞান বিভাগ থেকে পড়ে অনেকের স্বপ্ন ও উদ্দেশ্য থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া; কিন্ত তারা ইদানীং বিসিএস পরীক্ষার দিকে ঝুঁকে পড়েছে। এতে চাকরির বাজারে ভারসাম্যহীন হয়ে গেছে। মানবিক শাখায় পড়ে বিজ্ঞান বিভাগের পদে চাকরি করতে পারছে না। বরং বিজ্ঞানের ছাত্রছাত্রী মানবিক বিভাগের জায়গা দখল করছে। এ কারণে শিক্ষার্থীদের একটা বড় অংশ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্মসংস্থানের ভারসাম্যহীনতায় ভুগছে।

কিন্তু একটি দেশের জনসংখ্যা অভিশাপ নয় বরং মানবসম্পদ। তবে বাংলাদেশে মানবসম্পদের যথাযথ ব্যবহার করা হয় না। দেশের শিক্ষা ব্যবস্থা যদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা তৈরিতে সক্ষম হতো তাহলে এই ভারসাম্যহীনতা তৈরি হতো না। অথচ দেশের বেশির ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষ শ্রমিকের সংকটে ভুগছে। আর দুর্নীতির কবলে এমন ঘটনা প্রতিনিয়ত দেখা যায়। সরকারি সব চাকরির (ক্যাডার পদ বাদে) আবেদন ফি ২০২৩ সালে পুনরায় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির জন্য এই ফি প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ৯ম গ্রেড বা এর বেশি গ্রেডভুক্ত (নন-ক্যাডার) পদে আবেদন ফি ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদে আবেদন ফি ৫০০ টাকা, ১১ থেকে ১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়।

সম্প্রতি প্রকাশিত পেট্রোবাংলার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদের আসন সংখ্যা ছিল ১১৮ জন। এতে আবেদন করে ৭৪০৭৩ জন। প্রত্যকের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা। কিন্তু কম্পিউটার দোকান থেকে আবেদন করলে আরো অতিরিক্ত টাকা লাগে। চাকরি প্রত্যাশীদের কাছে আবেদন ফি তুলনামূলক অনেক বেশি। এই চাকরির পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করে পরীক্ষা কেন্দ্রের শিক্ষক, কর্মচারী। তারা চাকরির সূত্রে মাসিক বেতন পেয়ে থাকে। অধিকন্তু চাকরি প্রত্যাশীর আবেদন ফি থেকে তাদের ভাগ দেওয়া হয়। যেখানে একজন শিক্ষিত বেকার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, সেখানে তাদের থেকে ফি নিয়ে চাকরিজীবীদের দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পেট্রোবাংলার আবেদন ফি থেকে জমাকৃত টাকার পরিমাণ ৪ কোটি ৯৫ লক্ষ ৫৪ হাজার ৮৩৭ টাকা; যা দিয়ে ১১৮ জনকে ২২০০০ টাকা করে ১৯ বছর বেতন দেয়া যাবে।

এছাড়া অধিকাংশ চাকরির পরীক্ষা রাজধানী ঢাকায় হয়। এতে প্রান্তিক অঞ্চলের পরীক্ষার্থীদের ঢাকাতে আসতে হয়। এতে বাস, ট্রেনে যাতায়াত করতে আরো খরচ হয়। দীর্ঘ সময় জার্নি করে অনেকে ক্লান্ত হয়ে যায়। তবে তাদের পরীক্ষার কেন্দ্র চিনতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক পরীক্ষার্থী সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে না। সুতরাং চাকরি প্রত্যাশী সব মানুষের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চাকরির আবেদন ফি হ্রাস করা হোক।

আবদুল্লাহ আল মামুন

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

tab

মতামত » চিঠিপত্র

চাকরির আবেদন ফি হ্রাস : শিক্ষিত বেকারদের প্রত্যাশা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

back to top