alt

মতামত » চিঠিপত্র

হোসেনপুর টু টোক সড়কের বেহাল অবস্থা

: রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

হোসেনপুর টু টোক সড়কটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে টোক বাজার পর্যন্ত প্রসারিত। এই সড়কটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি বহু বছর ধরে এলাকার যোগাযোগ ব্যবস্থার মূলধারা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সড়কটি শুধু যাতায়াতের জন্যই নয়, বরং এর পাশ দিয়ে থাকা গ্রামগুলোর ঐতিহ্যবাহী। খান বাহাদুর ইসমাইল সড়কের টোক থেকে হোসেনপুর ব্রিজ দীর্ঘ ১৮ কিলোমিটার সড়কের এখন বেহাল অবস্থা, যেনো দেখার মতো কেউ নেই। এই সড়কটি স্থানীয় যোগাযোগ অথনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সড়কে এখন দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সড়কের বিভিন্ন জায়গায় খালের মতো গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটিও ধ্বংস করা হয়েছে ট্রাক, লরি ও অতিরিক্ত মালামাল বহনকৃত যানবাহন চলাচলের মাধ্যমে। রাস্তা খারাপ থাকায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য রাজধানীসহ বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গর্ভবতী মহিলাদের এবং অসুস্থ ব্যক্তিদের। দক্ষিণ গফরগাঁওয়ের একমাত্র ব্যস্থতম সড়কের এখন এ অবস্থা। সাধারণ মানুষের চাওয়া রাস্তাটি যতো দ্রুত সম্ভব সংস্কার করা।

হোসেনপুর থেকে টোক পর্যন্ত সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, পিচ উঠে যাওয়া এবং সড়কের প্রান্তিক অংশ ভেঙে পড়ার কারণে এটি প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সড়কের নিকটবর্তী ভূমি ধসে পরছে। বিশেষ করে তেঁতুলিয় নদীগর্ভে প্রায় ২০ ফুট প্রস্থের সড়ক বিলীন হয়ে গেছে।

কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন তারা যেনো দ্রুত সঠিক উদ্যোগ নিয়ে সড়কটিকে আবারও স্থানীয়দের জন্য উপযোগী করে তোলেন।

সাবের হোসেন

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

tab

মতামত » চিঠিপত্র

হোসেনপুর টু টোক সড়কের বেহাল অবস্থা

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

back to top