alt

মতামত » চিঠিপত্র

রেলসেবার মান বাড়ান

: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

দেশের অন্যতম পরিবহন মাধ্যম হিসেবে ট্রেন সাধারণ মানুষের কাছে এক আস্থার জায়গা হিসেবে পরিগণিত হয়েছে; কিন্তু সাম্প্রতিক সময়ে শিডিউল বিপর্যয়, অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ ঘোষণা, ট্রেন কর্মীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ ও দীর্ঘসূত্রিতা, ট্রেনের স্বল্পতা এবং সেবার মানের অবনতির কারণে যাত্রীদের জন্য যাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অসংখ্য যাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হচ্ছেন, যা কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তদুপরি টিকিট কালোবাজারি এবং ট্রেনের ভেতরের ভিড় পরিস্থিতিকে আরও জটিল করছে।

ট্রেন দেশের মানুষের জন্য সাশ্রয়ী এবং জনপ্রিয় পরিবহন মাধ্যম। এ অবস্থায় শিডিউল ঠিক রাখা, ট্রেন সংখ্যা বৃদ্ধি, ট্রেন কর্মীদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নিয়ে তাদের কাজে ফিরে যাওয়ার পথ সুগম করে দিয়ে, টিকিটিং ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন।

অতএব, এ সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাত্রী দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেবেন।

আল-ফারাবী ভূঁইয়া

ঢাকা

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

tab

মতামত » চিঠিপত্র

রেলসেবার মান বাড়ান

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

back to top