মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বিদেশের কারাগারে আটক রয়েছে ২০ হাজারের বেশি বাংলাদেশি। বলাই বাহুল্য, সংশ্লিষ্ট দেশগুলোয অবৈধভাবে প্রবেশ, অবস্থানসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের আটক রাখা হয়েছে। বিদেশের কারাগারে আটক বাংলাদেশির সংখ্যা দুনিয়ার কোনো কোনো দেশের জনসংখ্যার চেয়েও বেশি; যা বাংলাদেশের জন্য লজ্জা ও পরিতাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি বাংলাদেশি কর্মরত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস। বলা বাহুল্য, প্রবাসীদের সবাই যে বৈধপথে বাংলাদেশ থেকে সেসব দেশে গেছেন তা বলার কোনো অবকাশ নেই। এদের অনেকে অবৈধ পথে বিদেশে গিয়ে যে বিড়ম্বনায় পড়েছেন তা কল্পনা করাও কঠিন।
বিশেষ করে সমুদ্রপথে ইউরোপ যেতে গিয়ে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন এমন বাংলাদেশির সংখ্যা খুব একটা কম নয়। বিদেশে তাদের আটক করে মুক্তিপণ আদায়ও ঘটেছে অসংখ্য। প্রবাসী আয় যেহেতু দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস সেহেতু সরকার তাদের ভালোমন্দের দায় এড়াতে পারে না। বিদেশে আটক বাংলাদেশিদের মুক্তির জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে এমনটিই প্রত্যাশিত।
আর কে চৌধুরী
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মতামতের জন্য সম্পাদক দায়ী নন
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১