alt

মতামত » চিঠিপত্র

চিঠি : স্পিড ব্রেকার প্রসঙ্গে

: শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সাধারণত দুর্ঘটনা কমাতে সড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) তৈরি করা হয়। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে এগুলো নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়। কিন্তু অনেক সময় এই স্প্রিড ব্রেকারই সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

দেশের বেশির ভাগ সড়কে স্পিড ব্রেকার দেখা যায়। গ্রামের রাস্তাগুলোতে ও বর্তমানে স্পিড ব্রেকার দেয়া হয়। এসব স্পিড ব্রেকারে যথাযথ রং বা সংকেত ব্যবহার করা হয় না। থাকে না কোন সতর্কবাণী। গ্রামের রাস্তাগুলোতে প্রভাবশালী ব্যক্তিরা অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করে থাকে। সড়কের পাশে কেউ নতুন বাড়ি নির্মাণ করলে সেখানে দেয়া হয় একটি স্পিড ব্রেকার।

আর হাট-বাজার, দোকান থেকে শুরু করে চা দোকানের সামনে অবাধে স্পিড ব্রেকার নির্মাণ করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছু কিছু স্পিড ব্রেকার এত উঁচু যে, এগুলোর ওপর দিয়ে গাড়ি চালানোর সময় বেশ জোরে ঝাঁকুনির সৃষ্টি হয়, যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি করে।

অনেক স্পিড ব্রেকারে কোন সংকেত বা রং না থাকায় চলন্ত অবস্থায় চালকরা বুঝতে পারে না। আবার নতুন চালকের ক্ষেত্রে রাস্তা অপরিচিত হওয়ায় কোথায় স্পিড ব্রেকার আছে তা বুঝতে পারে না। ফলে প্রতিদিন ছোটখাটো থেকে শুরু করে বড় দুর্ঘটনাও ঘটে।

জনসাধারণের ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে ও দুর্ঘটনা কমাতে হলে অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার কমাতে হবে।

প্রয়োজনীয় স্পিড ব্রেকারগুলোতে চিহ্ন-সংকেত বা সিগন্যাল ব্যবহার করতে হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিবেন।

মো. আমান উল্লাহ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : স্পিড ব্রেকার প্রসঙ্গে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১

back to top