alt

মতামত » চিঠিপত্র

চিঠি : কলেজ বাস চাই

: শনিবার, ২৮ মে ২০২২

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সরকারি আকবর আলী কলেজ। এটি সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ হাটিকুমরুল চত্বর থেকে ১২ কিলোমিটার দক্ষিণে এই কলেজ অবস্থিত। ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষার্থীদের উচ্চতর বিদ্যাপীঠ হিসেবে বেশ পরিচিত। কলেজটিতে বর্তমানে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স শ্রেণিতে প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যায়ন করছে।

কলেজটি সিরাজগঞ্জ জেলার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এই কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই বলে অনেক দূরদূরান্ত থেকে শিক্ষার্থীদের ভোগান্তি শিকার করে আসা-যাওয়া করতে হয়। অনেক সময় দেখা যায়, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, যা মোটেও স্বস্তিদায়ক নয়। আর ভাড়া নিয়ে বাগবিতন্ডা তো অছেই। এর বাইরে লোকাল পরিবহনে যাতায়াতের ফলে শিক্ষার্থীদের সময়ের অপচয় হয়।

তাই কলেজের মান উন্নত এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চাই। এতে করে প্রতি বছর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে। এছাড়া কলেজের সুনাম, মান ও সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষক ও শিক্ষার্থীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকবর আলী কলেজের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ অন্তত দুটি বাস হলেও ব্যবস্থা করুন।

মনিরুল ইসলাম

শিক্ষার্থী, সরকারি আকবর আলী কলেজ।

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : কলেজ বাস চাই

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ২৮ মে ২০২২

back to top