alt

মতামত » চিঠিপত্র

চিঠি : এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

দিন দিন বাড়ছে এসির ব্যবহার। সেই সঙ্গে বাড়ছে এসি দুর্ঘটনা। মাঝে মধ্যে এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। গত এক সাপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যেখানে দোকানের মালিক কর্মচারী এবং পথচারীদের অনেকেই প্রাণ হারান; যা খুবই দুঃখজনক। কিন্তু কী কারণে ঘটে এসি দুর্ঘটনা, সেটা সবার জানা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, অনেকে রুমের লোড অনুপাতে এসি ব্যবহার করেন না। ফলে এসিটি অনেক্ষণ ধরে চলতে থাকে। তাই অতিরিক্ত গরম হয়ে যায়।

বাতাসকে শীতল করার জন্য এসিতে উচ্চচাপে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। যদি রেফ্রিজারেন্টে লিক হয়, তবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এসি দীর্ঘ সময় চালালে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো অতিরিক্ত গরম হতে পারে, যার ফলে বিস্ফোরণ ঘটে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেও এসির বিস্ফোরণ ঘটতে পারে।

এসি দুর্ঘটনা এড়াতে রুমের আকার অনুযায়ী সঠিকমাত্রার এসি নির্ধারণ করা। পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো। দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেয়া। নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা। হাই ভোল্টেজ এড়াতে বাড়তি সার্কিট ব্রেকার ব্যবহার করা। একনাগাড়ে আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়। বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিত পরীক্ষা করা। এসি ব্যবহারে সতর্কতা ও সচেতনতা বাড়াতে হবে। তাহলে এসি দুর্ঘঘটনা থেকে নিজেদের রক্ষা করা যাবে।

সাকিবুল হাছান

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : এসি বিস্ফোরণ এড়াতে সচেতন হোন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

back to top