alt

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষকদের পেনশন পাওয়ার ভোগান্তি দূর করুন

: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শিক্ষাভবন দুর্নীতির দুর্গ বলে দীর্ঘকাল ধরে বিভিন্ন মহলে পরিচিত লাভ করেছে। এ ভবনে নিয়োগ, বদলি, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, পেনশনের এককালীন পাওনা টাকা উত্তোলন ইত্যাদি কাজের জন্য সারাদেশ থেকে প্রতি কর্মদিবসে শত শত শিক্ষক রাজধানী ঢাকায় দৌড়ঝাঁপ দিয়ে থাকেন দিনের পর দিন মাসের পর মাস। অনাহারে নিজে ও পরিবারকে রেখে টাকা জোগাড় করে প্রতিবার ঢাকায় শিক্ষা ভবনে গিয়ে তদবির করে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

যাদের ১৫-২০ লাখ টাকা পাওনা তাদের ৪-৫ লাখ টাকা ঘুষ না দিলে পাওনা টাকা উদ্ধার করা অসম্ভব। অনেকে ধার-কর্জ করে ও অতিকষ্টে সঞ্চয় করা সামান্য সম্বলটুকু বিক্রি করে ঘুষের টাকা জোগাড় করেন। এ ভবনে প্রতি বৎসর বিশাল অংকের টাকা ঘুষ লেনদেন হয়। এ টাকা হলো এদেশের অতিকষ্টে জীবন-জীবকা নির্বাহকারী শিক্ষকদের। শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, আপনি অনলাইনে সরাসরি ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ গ্রহণ করে তদন্ত করুন। বিনা কারণে কাউকে হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করুন। এছাড়া যত জনকে সময় দিয়ে সম্ভব হবে তত জনের পাওনা টাকা পাওয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য আপনার কাছে সবিনয় অনুরোধ।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘীর দক্ষিণ পাড়, সিলেট

স্বাস্থ্য সুরক্ষায় দেশি ফলের ভূমিকা

রাজনীতি হোক মানুষের জন্য, মানুষ নিয়ে নয়

দূরদর্শী সিদ্ধান্তে রক্ষা পেতে পারে শিক্ষাব্যবস্থা

সামাজিক আন্দোলন: প্রতিবাদ নাকি ট্রেন্ড?

নগর সভ্যতায় নিঃসঙ্গতার মহামারি

আবাসন সংকট

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

জেন্ডার-নিরপেক্ষ ন্যায়বিচার দরকার

নারী-পুরুষ বৈষম্য:সমাজে লুকানো চ্যালেঞ্জ

শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস

রাজনীতিতে সুবিধাবাদীদের দূরীকরণ এবং সঠিক সঙ্গী নির্বাচনের দাবি

ড্রাইভিং লাইসেন্স সংগ্রহে জনভোগান্তি

ভাষার মাসে বাংলা চর্চার অঙ্গীকার

মেয়াদোত্তীর্ণ পণ্য-সচেতনতা হোক দায়িত্ব

রেমিট্যান্স যোদ্ধাদের নিঃসঙ্গ জীবন

একটা মোড়ের কত নাম

শহরের পানিতে স্বাস্থ্যঝুঁকি

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

tab

মতামত » চিঠিপত্র

চিঠি : শিক্ষকদের পেনশন পাওয়ার ভোগান্তি দূর করুন

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

back to top