alt

মতামত » চিঠিপত্র

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

সরকার সরবরাহকৃত র‌্যাবিস ভ্যাকসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে বর্তমানে অনুপস্থিত। ফলে রোগীকে বাইরে থেকে নিজ খরচে ভ্যাকসিন কিনে এনে তা প্রয়োগ করতে হচ্ছে। একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে এমন একটি অত্যাবশ্যক ভ্যাকসিনের অভাব স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে। র‌্যাবিস একটি মারাত্মক কিন্তু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে এর পরিণতি প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের পর প্রথম কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকটময় সময়ে সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়া সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি। চিকিৎসা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আরও দুঃখজনক হলো, একসময় বাংলাদেশেই স্বল্প খরচে র‌্যাবিস ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা ছিল। জানা যায়, আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ ও নীতিগত পরিবর্তনের ফলে সেই উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এখন আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। সেই সক্ষমতা হারিয়ে ফেলায় এখন সরবরাহে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এর প্রভাব পড়ছে সরাসরি জনস্বাস্থ্যের ওপর। জীবনরক্ষাকারী একটি টিকার ক্ষেত্রে এমন অব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়।

একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ সংকটের কারণ দ্রুত খতিয়ে দেখা জরুরি। সরকারি হাসপাতালগুলোতে এই ভ্যাকসিনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষা রাষ্ট্রের কোনো ধরনের গাফিলতির সুযোগ থাকা উচিত নয়।

হৃদয় পান্ডে

খিলগাঁও, ঢাকা

রেলপথ কি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে?

বাস্তবতার এক গল্প

কীর্তনখোলার আর্তনাদ

ভ্যাট-কর ও সাধারণ মানুষ

অযৌক্তিক ‘হ্যাঁ’ বনাম আত্মমর্যাদার ‘না’

নদীভাঙন ও গ্রামীণ উদ্বাস্তু জীবনের গল্প

চারদিকে যুদ্ধের দামামা ভবিষ্যৎ শিশুদের জন্য কি পৃথিবী নিরাপদ

বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

শহরে বৃক্ষনিধন : এক শ্বাসরুদ্ধকর ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন: বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব

ই-ফাইলিং কার্যক্রমের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা

মূল্যস্ফীতি ও মধ্যবিত্তের নিত্যদিনের লড়াই

টেন্ডার দুর্নীতি ও করণীয়

জমির দলিলে ঘুষের অমানবিক চক্র

পরিত্যক্ত সরকারি গোডাউন

অবৈধ পথে বিদেশযাত্রা রোধে কঠোর উদ্যোগ জরুরি

জামিন নিয়ে পলাতক থাকা মানেই ‘খুনি’ নয়

প্রাথমিক শিক্ষায় অবহেলার ধারা: তাড়াইলের বিদ্যালয়গুলোর চিত্র

সাগরভিত্তিক কৃষি: উপকূলীয় মানুষের অংশগ্রহণেই টেকসই সম্ভাবনা

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উপকূলীয় জনগণের ভূমিকা অপরিহার্য

ভোটারদের নিরাপত্তা চাই

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি

ভাইরাল হওয়ার নেশা: তরুণ সমাজের নতুন সামাজিক চ্যালেঞ্জ

৫, ১০ টাকার নোটের হতশ্রী অবস্থা কেন?

রাবিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা জরুরি

লাগামহীন চিকিৎসা ব্যয়

জলবায়ু পরিবর্তন: আগামী প্রজন্মের হুমকি

পর্যটন শহরগুলো কেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে

বাড়ি ভাড়া বৃদ্ধি: শহরের মানুষের নীরব আর্তনাদ

গণযোগাযোগ কোর্সে অপর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ

নদীকেন্দ্রিক পর্যটন: সম্ভাবনার অপমৃত্যু ও আমাদের দায়

অনুমতি উঠে গেল, বিবেক কি ছুটিতে?

খেজুর রসে স্বাস্থ্যঝুঁকি

তাড়াইলের হাওরে বক শিকার: পরিবেশের জন্য ভয়ঙ্কর হুমকি

সোহরাওয়ার্দী হাসপাতালে পানির তীব্র সংকট

কারাকাসে মার্কিন হামলার মূল লক্ষ্য কী?

tab

মতামত » চিঠিপত্র

র‌্যাবিস ভ্যাকসিনের সংকট ও জনস্বাস্থ্যের উদ্বেগ

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

back to top